পাকিস্তান-এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন।
আফগান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়। হামলাকারী ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।
তবে হামলার পর এলাকায় কোনো পাল্টা নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

