Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জাপানের দুরন্ত জয়ে বদলে গেল ইতিহাসের হিসাব

জুনe ২১, ২০২৬

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনe ২০, ২০২৬

প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

জুনe ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • জাপানের দুরন্ত জয়ে বদলে গেল ইতিহাসের হিসাব
  • মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক
  • আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬
  • লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল কিউবা
আন্তর্জাতিক

১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল কিউবা

জুনe ৯, ২০২৬

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে। স্থানীয় সময় সোমবার (৯ জুন) ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে কিউবার পাশাপাশি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানাসহ দেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। সাধারণত যেখানে ভূমিকম্পের ঘটনা খুব কম ঘটে, সেসব এলাকাতেও কম্পন অনুভূত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল বলেন, এ ভূমিকম্পটি ক্যারিবীয় অঞ্চলের জন্য অস্বাভাবিক। কারণ এটি কোনো টেকটোনিক প্লেটের সীমানায় নয়, বরং একটি প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। এ ধরনের ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল এবং কম ঘন ঘন ঘটে থাকে।

তিনি আরও জানান, ১৮৮০ সালের পর সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩২২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এত শক্তিশালী কোনো ভূমিকম্প রেকর্ড করা হয়নি। ১৮৮০ সালে কিউবার সান ক্রিস্টোবাল এলাকায় ৬ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে কিউবার বহু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে চলমান বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে।

পশ্চিম কিউবার পিনার দেল রিও অঞ্চলের বাসিন্দা ৪৪ বছর বয়সী ইউসমিলা হার্নান্দেজ বলেন, “ভূমিকম্পটি অত্যন্ত তীব্র ছিল। আমি এর আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সবাই আতঙ্কে ঘর থেকে বের হয়ে যায়। মনে হচ্ছিল, এ অঞ্চলে আগে কখনো এমন ভূমিকম্প হয়নি।”

ইউএসজিএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। এছাড়া মেক্সিকোর জনপ্রিয় পর্যটন কেন্দ্র কানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমেও ভূমিকম্পের প্রভাব পড়ে। পরিস্থিতি বিবেচনায় মেক্সিকোর ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট রাজ্যগুলোর গভর্নররা জানিয়েছেন।

অন্যদিকে, মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা নজরদারি জারি করা হয়নি।

১৫০ বছরের মধ্যে সবচেয়ে কাঁপল কিউবা শক্তিশালী ভূমিকম্প
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
Next Article সাভারে তালাবদ্ধ ফ্ল্যাটে তরুণীর লাশ, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

Related Posts

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা

জুনe ২০, ২০২৬

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

জুনe ২০, ২০২৬

আহতদের হাসপাতালে নেওয়ার পথে আবারও হামলা, নিহত ৭

জুনe ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.