Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারিতে স্কুল দপ্তরি

মে ৬, ২০২৬

ফরিদপুরের সালথায় এক স্কুল দপ্তরিকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গভীর রাতে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. আজাদ শেখ (৩৫), বড় খারদিয়া গ্রামের রব শেখের ছেলে এবং স্থানীয় বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে থাকা অবস্থায় আজাদকে সন্দেহ হলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে তাকে একটি আলমারির ভেতর থেকে খালি গায়ে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার একটি প্রায় ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আলমারি খুলে তাকে বের করার চেষ্টা করছেন এবং উপস্থিত অনেকে মোবাইলে দৃশ্য ধারণ করছেন।

স্থানীয়দের দাবি, প্রবাসীর স্ত্রীর সঙ্গে আজাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই নারীর ছেলে স্কুলে পড়াশোনা করে, এবং তাকে আনা-নেওয়ার সময় থেকেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে সম্পর্কটি পরকীয়ায় রূপ নেয় এবং আজাদ মাঝেমধ্যেই গভীর রাতে ওই বাড়িতে যেতেন।

ঘটনার রাতে স্থানীয়রা টের পেয়ে বাড়িটি ঘিরে ফেললে তিনি আলমারিতে লুকিয়ে পড়েন বলে জানা যায়। পরে তাকে আটক করা হলেও পুলিশে না দিয়ে একটি প্রভাবশালী মহলের মাধ্যমে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে প্রবাসীর স্ত্রী বলেন, রাতে পাশের বাড়িতে মৃত্যুর খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। ফিরে এসে আজাদকে ঘরে দেখতে পান এবং পরিস্থিতি টের পেয়ে তিনি আলমারিতে লুকিয়ে পড়েন বলে দাবি করেন তিনি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মো. ইরন ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করে জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।

বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দপ্তরি আজাদ শেখের জন্য তার স্ত্রী ছুটির আবেদন করলে তা মঞ্জুর করা হয়, পরে বিষয়টি তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং অফিসে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাকে সাময়িক বরখাস্তও করা হতে পারে।

আলমারিতে দপ্তরি প্রবাসীর স্কুল
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহয় চুক্তি, না হয় বোমা: ইরানকে ট্রাম্পের হুমকি
Next Article হামে আক্রান্ত শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ২৬

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.