ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা দিয়েছেন, দেশটি খুব শিগগিরই একটি বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে।
জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি ও শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ইরানের একচ্ছত্র অধিকারভুক্ত এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে।
মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইরান কোনো আধিপত্য চায় না; বরং এই অঞ্চলকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে চিকিৎসাকেন্দ্র ও ওষুধ কারখানায় হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে দেশীয় প্রযুক্তির সহায়তায় ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন।
এ সময় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণাও দেন ইরা

