Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»স্থানীয় সরকার নির্বাচনে মাঠ গোছাচ্ছে বিএনপি
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে মাঠ গোছাচ্ছে বিএনপি

মে ১৫, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির লক্ষ্য, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বড় ধরনের সাফল্য অর্জন করা।

এ লক্ষ্যে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।

বিএনপি সরকার গঠনের পর থেকেই সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি এলাকায় দলীয় প্রার্থীর নামও ঘোষণা করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। সরকারের সিদ্ধান্ত পেলেই তফসিল ঘোষণা করা হতে পারে।

যদিও এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে বছরের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিএনপির নেতারা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন দলটির জন্য এক ধরনের রাজনৈতিক পরীক্ষা। এ নির্বাচনে ভালো ফল করতে পারলে জাতীয় পর্যায়েও দলীয় অবস্থান আরও শক্তিশালী হবে।

কেন্দ্রীয় নির্দেশনার পর ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। সম্ভাব্য প্রার্থীরা অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। নিজ নিজ এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানানোর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, “নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে নেতা-কর্মীরা ভোটের মাঠে নামবেন।” তিনি সরকারের বিভিন্ন অর্জন জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও দাবি করেন এবং দলীয় প্রার্থীদের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী না হলে জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন হতে পারে। সে কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দল ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। প্রতিপক্ষকে সমীহ করেই আমরা কাজ করতে চাই। কারণ, এটি তৃণমূলের ভোট। দলীয় প্রতীক না থাকলেও আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সঙ্গে থাকবে।”

গোছাচ্ছে নির্বাচনে বিএনপি মাঠ সরকার স্থানীয়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চালসহ আটক ২
Next Article ভারি বর্ষণ ও বজ্রপাতে উত্তর প্রদেশে ১১১ জনের মৃত্যু, আহত ৭২

Related Posts

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬

জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.