Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»শাহ আলী মাজারে হামলা: তিনজন আটক
জাতীয়

শাহ আলী মাজারে হামলা: তিনজন আটক

মে ১৭, ২০২৬

রাজধানীর মিরপুর-এর ঐতিহ্যবাহী শাহ আলী মাজার-এ জিয়ারতকারী ও ভক্তদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় সরাসরি অংশ নেওয়া তিনজনকে শনাক্ত করা হয়। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, হামলায় গুরুতর আহত রেশমি বেগম শনিবার রাতে শাহ আলী থানা-য় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— মো. আলী আকবর, মো. বাপ্পা, মো. বাবু, মো. কাউসার, মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল, কাজী জহির, মো. মিজান ও কাজী পনির। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে রেশমি বেগম উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত ও ওরস উপলক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টার দিকে মাজার প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতির মধ্যে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এসময় হামলাকারীরা মাজারের শিরনির ডেগের ঐতিহ্যবাহী লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেটসহ বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ ভাঙচুর করে। বাধা দিতে গেলে রেশমি বেগমকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

বাদীর দাবি, হামলায় মাজারের প্রায় ৩০ হাজার টাকার মালামাল ভাঙচুর করা হয়েছে এবং জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শাহ আলী মাজারে বাউল-ফকিরদের ওপর হামলা, নির্যাতন ও তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার প্রতিবাদে রোববার সকালে মাজার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধু-গুরুভক্ত ও ওলি আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকী এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, তিন দিনব্যাপী বাৎসরিক ওরস মোবারক শুরুর আগে এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা রাজবাড়ী ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় মাজারে হামলার ঘটনায় সরকারের নীরব ভূমিকারও সমালোচনা করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, “ভারতের শুভেন্দু অধিকারীর নীতিতে বাংলাদেশ পরিচালিত হবে না। উস্কানিতে মাজার ভাঙচুরে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।”

এর আগে শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাজার প্রাঙ্গণ পরিদর্শন করে। প্রতিনিধি দলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ ও হুমায়রা নূরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তিনজন আটক শাহ আলী মাজারে হামলা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleদেশের ৮ অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি
Next Article জ্বালানি চুক্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্রা

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.