Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
Thursday, July 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»ভারতে নতুন নীতি: বেশি সন্তান নিলে মিলবে সরকারি সুবিধা
আন্তর্জাতিক

ভারতে নতুন নীতি: বেশি সন্তান নিলে মিলবে সরকারি সুবিধা

মে ১৮, ২০২৬

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত বর্তমানে জনসংখ্যাগত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। ১৪২ কোটি জনসংখ্যার এই দেশটি উচ্চ যুব বেকারত্বসহ নানা আর্থসামাজিক চ্যালেঞ্জের মধ্যেও এখন জন্মহার বৃদ্ধির বিষয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও নীতিনির্ধারকদের একটি অংশ এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জন্মহারের দ্রুত পতন ভবিষ্যতে জনসংখ্যা সংকট তৈরি করতে পারে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ভারতের জনসংখ্যা আগামী প্রায় চার দশক পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তা সর্বোচ্চ প্রায় ১৭০ কোটিতে পৌঁছাতে পারে। তবে এর মধ্যেও কিছু নীতি-নির্ধারক এবং হিন্দুত্ববাদী সংগঠন মনে করছে, এখনই ছোট পরিবার গঠনের প্রবণতা থেকে সরে আসা প্রয়োজন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯২-৯৩ সালে ভারতের নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ৪। কিন্তু নারীদের শিক্ষা বৃদ্ধি এবং গর্ভনিরোধক ব্যবহারের কারণে ২০১৯-২১ সালে এই হার কমে ২-এ নেমে আসে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই হার অন্তত ২ দশমিক ১ হওয়া প্রয়োজন বলে মনে করা হয়।

এ অবস্থায় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছে, যেখানে তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি আর্থিক প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও আলাদা সহায়তার পরিকল্পনা রয়েছে। তবে এই নীতিগুলো কবে থেকে কার্যকর হবে তা এখনো নিশ্চিত নয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক জনসংখ্যা বাড়ছে, যা অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সন্তানকে ‘সম্পদ’ হিসেবে দেখা উচিত।

একই ধরনের উদ্যোগ নিয়েছে সিকিম রাজ্যও। তারা বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে পরিবারগুলোকে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, পাশাপাশি আইভিএফ চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক সময় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ জনসংখ্যা কমানোর নীতি গ্রহণ করেছিল। তবে পরে পরিস্থিতি পরিবর্তিত হলে এসব দেশ আবার জন্মহার বাড়ানোর দিকে ঝুঁকেছে।

এদিকে ভারতের জাতীয় স্বেচ্ছাসেবক সংঘ (আরএসএস) বড় পরিবার গঠনের আহ্বান জানিয়ে বলেছে, জন্মহার কমে যাওয়া ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে সামগ্রিক বেকারত্বের হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। তবে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার প্রায় ৯ দশমিক ৯ শতাংশ, যেখানে শহরে বেকারত্ব ১৩ দশমিক ৬ শতাংশ এবং গ্রামে ৮ দশমিক ৩ শতাংশ।

বেশি সন্তান নিলে ভারতে নতুন নীতি মিলবে সরকারি সুবিধা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleনদীতে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের
Next Article কোটি টাকা আত্মসাতের মামলায়,সাকিব আল হাসান

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.