সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মো. রাকিব হোসেন (তরুণ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার চড়ইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার মো. দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রাকিব চড়ইমুড়ী এলাকার একটি মাঠে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের কবলে পড়েন তিনি। বজ্রাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

