Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মাদক সেবনের আসরে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ আটক ৭

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

জুন ২০, ২০২৬

ইসরাইলি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

জুন ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • মাদক সেবনের আসরে পৌর কর্মকর্তা-শিক্ষকসহ আটক ৭
  • টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবককে হত্যা
  • ইসরাইলি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর
  • দুর্বল প্রতিপক্ষ পেরিয়ে এবার কঠিন লড়াইয়ে জার্মানি
  • বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
শনিবার, জুন ২০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ
খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

জুন ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তুরস্ক ও হাইতির। নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দল দুটি।

ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের হারে বিশ্বকাপ মিশন শেষ হয় হাইতির। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তুরস্ককে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। প্রথম ১০ মিনিট প্রতিপক্ষকে যাচাই করে নেওয়ার পর বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতিকে পুরো ম্যাচেই অনেকটা দর্শকের ভূমিকায় দেখা গেছে।

তবে রক্ষণে গুটিয়ে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করার চেষ্টা করেছে হাইতি। ৬৩ মিনিটে কর্নার থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল দলটি। তবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারের দারুণ সেভে বেঁচে যায় ব্রাজিল।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে গোল করেন ম্যাথেউস কুনহা। বলটি প্রথমে ডিফেন্ডার হানেস ডেলক্রোইক্সের পায়ে লেগে দিক পরিবর্তন করেছিল।

৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিয়াস জুনিয়র গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে এই ব্যবধানেই জয় নিশ্চিত করে সেলেসাওরা।

অন্য ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন গালারজা। এটি চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোল। মাত্র কয়েক ঘণ্টা আগেই গড়া মরক্কোর সাইবারির রেকর্ড ভেঙে দেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের মিগুয়েল অ্যালমিরন। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। তবে সংখ্যায় পিছিয়ে থেকেও সমতায় ফিরতে পারেনি তুরস্ক।

দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের। আর প্যারাগুয়ের জয়ে গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পেয়ে যায় যুক্তরাষ্ট্র।

দুই দেশ বিশ্বকাপ থেকে বিদায় নিল
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবাসার ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
Next Article শ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত আরও একজন

Related Posts

দুর্বল প্রতিপক্ষ পেরিয়ে এবার কঠিন লড়াইয়ে জার্মানি

জুন ২০, ২০২৬

বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ তারকা, বড় ধাক্কায় দক্ষিণ আফ্রিকা

জুন ১৮, ২০২৬

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

জুন ১৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.