Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
  • পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী
  • শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ
  • এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে, জানালেন উপদেষ্টা মাহদী আমিন
জাতীয়

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে, জানালেন উপদেষ্টা মাহদী আমিন

জুলাই ১, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, পুথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, নৈতিকতা ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে।

বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম এমনভাবে পরিবর্তন করা হচ্ছে, যেখানে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমকেও পুরো শিক্ষা ব্যবস্থার অংশ করা হবে। পাশাপাশি টেকনিক্যাল ও প্রফেশনাল এডুকেশন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে এ কার্যক্রম চালু করা হবে। প্রথমে তাত্ত্বিক, পরে ব্যবহারিক শিক্ষা যুক্ত করা হবে। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষাও পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে একটি “৩৬০ ডিগ্রি প্ল্যাটফর্ম” হিসেবে দেখতে চায়, যেখানে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ থাকবে। যে শিক্ষার্থী যে বিষয়ে আগ্রহী, রাষ্ট্র যেন তাকে সেই ক্ষেত্রে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়, সেটিই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। নতুন শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং কর্মদক্ষতা অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাবে। কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশ-বিদেশে চাকরির উপযোগী দক্ষতা গড়ে তুলতেও শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।

মাহদী আমিন জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত সাড়ে চার মাস সময় পাওয়া গেছে। এ স্বল্প সময়ে বড় ধরনের কারিকুলাম পরিবর্তন সম্ভব না হলেও পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের প্রতি সরকারের আন্তরিকতা ও শুভকামনা রয়েছে।

পরীক্ষাকেন্দ্রে সুন্দর, স্বতঃস্ফূর্ত ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা যেন কোনো চাপ বা আতঙ্ক ছাড়াই পরীক্ষা দিতে পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁসের অভিযোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবারও কোনো ধরনের অনিয়ম, নকল বা প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, সবাইকে সহযোগিতা করতে হবে যাতে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

আগামীর শিক্ষা ব্যবস্থা কেমন হবে জানালেন উপদেষ্টা মাহদী আমিন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleরেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
Next Article কিশোর অটোরিকশাচালক হত্যা,অভিযুক্ত আটক

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.