Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

AKVIS All Plugins Pack Crack only Universal Stable

সেপ্টেম্বর ১, ২০২৬

Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt

আগস্ট ৩১, ২০২৬

Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version

আগস্ট ৩১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • AKVIS All Plugins Pack Crack only Universal Stable
  • Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt
  • Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
Tuesday, September 1
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»স্ত্রীকে হত্যা করে উঠানে লাশ পুঁতে রাখলেন স্বামী
সারাদেশ

স্ত্রীকে হত্যা করে উঠানে লাশ পুঁতে রাখলেন স্বামী

জুলাই ৬, ২০২৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যা করে বাড়ির উঠানে প্রায় ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে লাশ পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামী আলমগীর আলীর বিরুদ্ধে। নিখোঁজের ১৮ দিন পর স্বামীর স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির উঠান থেকে জাহেদা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় এ লাশ উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার উপস্থিত ছিলেন।

নিহত জাহেদা বেগম একই ইউনিয়নের সোনাটিকী গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। জাহেদা ও আলমগীর দম্পতির ছয় বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুন থেকে জাহেদা বেগম নিখোঁজ ছিলেন। এ সময় স্বজন ও প্রতিবেশীরা তার খোঁজ জানতে চাইলে স্বামী আলমগীর দাবি করেন, তার স্ত্রী বিদেশে চলে গেছেন। তবে দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ায় নিহতের বাবা আব্দুল হান্নান গত ৩ জুলাই রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে পুলিশ আলমগীর আলীকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, আলমগীর স্বীকার করেন যে, হত্যার পর বাড়ির উঠানের সামনে প্রায় ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়।

স্বীকারোক্তির ভিত্তিতে জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে ঘটনাস্থলে খননকাজ চালানো হয়। পরে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর আলী (৪০), জালাল আহমদ, আমিনুল ইসলাম ও নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর তদন্তের অংশ হিসেবে আলমগীর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

বীভৎস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

উঠানে লাশ পুঁতে রাখলেন স্বামী স্ত্রীকে হত্যা করে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশেষ ষোলোতেই বিদায়: যে ৪ কারণে স্বপ্নভঙ্গ ব্রাজিলের
Next Article গ্রীষ্মকালীন মহড়ায় সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.