Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান

জুলাই ১৪, ২০২৬

গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা
  • বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান
  • গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বন্যার আশঙ্কা, তবু আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ অনেক পরিবার
সারাদেশ

বন্যার আশঙ্কা, তবু আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ অনেক পরিবার

জুলাই ৯, ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও অনেকেই ঘর ছাড়তে রাজি হচ্ছেন না। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, নিরাপদ স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং শিশুদের নিয়ে থাকার উপযুক্ত পরিবেশ না থাকার অভিযোগ তুলেছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক মানুষ।

শালবন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা রাবেয়া বেগম বলেন, “আশ্রয়কেন্দ্রে গিয়ে কী খাব? ছোট ছোট বাচ্চা নিয়ে থাকার মতো পরিবেশও নেই। সময়মতো খাবারও দেয় না। তাই ঝুঁকি নিয়েই ঘরেই থাকতে বাধ্য হচ্ছি।”

একই এলাকার বাসিন্দা মো. আবুল খায়ের বলেন, “গত রাতে হঠাৎ ঘরের এক কোণা ধসে পড়েছে। যাওয়ার জায়গা নেই। ঘর ফাঁকা রেখে আশ্রয়কেন্দ্রে গেলে আসবাবপত্র চুরি হয়ে যেতে পারে। তাই ঝুঁকি জেনেও বাড়ি ছাড়তে পারছি না।”

শুধু শালবন নয়, জেলা শহরের সবুজবাগ, কুমিল্লা টিলা, কলাবাগান, নেন্সীবাজার, মোল্লাপাড়া, কৈবল্যপিঠ, আঠারো পরিবার ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে বসবাসকারী শত শত পরিবার বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয়দের অনেকের আশঙ্কা, ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেলে আসবাবপত্র ও অন্যান্য মালামাল চুরি হয়ে যেতে পারে। এ কারণে প্রাণহানির ঝুঁকি থাকলেও তারা বাড়ি ছেড়ে যেতে আগ্রহী নন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। খাগড়াছড়ি জেলায় ১৩৫টি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত বাথরুম এবং নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বেশি মানুষ সেখানে আশ্রয় নিতে আগ্রহী হবেন।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি এখনও কাটেনি। তিনি বলেন, খাবার না পাওয়ার বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি। আশ্রয়কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা হলে দ্রুত জানানো যায়।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে দ্রুত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসনের দুর্যোগ প্রতিরক্ষা টিম সার্বক্ষণিক কাজ করছে।

তবু আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ অনেক পরিবার বন্যার আশঙ্কা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleটঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
Next Article নাটোরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ১

Related Posts

গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬

নাটোরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ১

জুলাই ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.