Author: 24 Hours Bangla

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও যুগান্তরের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মোতাল্লেছ হোসেন নামে এক যুবকের প্রতারণার ফাঁদ। নিজেকে পরিচয় দেন নানাভাবে। কখনো বড় গার্মেন্ট ব্যবসায়ী, কখনো আবার সেজে বসেন গুরুত্বপূর্ণ শীর্ষ রাজনৈতিক লিয়াজোঁ অফিসার। কিন্তু বাস্তবে তার পেশা প্রতারণা। প্রতারণা করেই তিনি সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২৬ কোটি টাকা। এদিকে মোতাল্লেছ হোসেনের প্রতারণার ফাঁদে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ধরাশায়ী হয়েছেন। যদিও তিনি চাকরি রক্ষার স্বার্থে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এড়িয়ে চলছেন। তবে প্রতারক মোতাল্লেছ হোসেনের ব্যাংক হিসাবে নমিনি হিসাবে স্বাক্ষর করে একরকম ফেঁসে গেছেন। বিএফআইইউ অবশ্য তাকে বেশ সন্দেহের চোখে দেখছে। যে কারণে…

Read More

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন খান জানান, মো. খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর ডিএমপির গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় গত ৪ মে মামলা করা হয়। পরবর্তীতে গত…

Read More

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে মাত্র পাঁচ ও ছয় বছর বয়সী দুই ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনারা। সোমবার পুরনো শহরের ভেতরে ঘটে এই ঘটনা। সেনারা দাবি করেছে, শিশুরা নাকি এক ইসরায়েলি দখলদার বসতির বাড়ি ‘গোয়েন্দাগিরি’ করছিল। তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুরা আসলে বাড়ির কাছেই ফুটবল খেলছিল। স্থানীয় সংবাদমাধ্যম ওয়াফার প্রতিবেদনে বলা হয়, প্রায় আধা ঘণ্টা আটক রাখার পর ফিলিস্তিনি বাসিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। অভিযুক্ত দুই শিশু আতঙ্কে কাঁদছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়— সশস্ত্র এক ইসরায়েলি সেনার সামনে কাঁদতে কাঁদতে হাত…

Read More

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিভাগের নাম: ইন্টারনাল অডিট পদের নাম: সিনিয়র অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: যে কোনো স্থান আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর, ২০২৫।

Read More

কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে হলিউড তারকা টম ক্রুজের প্রেমের গুঞ্জন বেশ আগেই ডালপালা মেলছে। এবার শোনা যাচ্ছে, বয়সে ২৬ বছরের ছোট আনাকে বিয়ে করতে চলেছেন ৬৩ বছরের টম ক্রুজ। দুই হলিউড তারকা কবে, কোথায় বিয়ে করছেন–সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো এই যুগলের ঘনিষ্ঠ মহলের সূত্র ধরে জানাচ্ছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে…

Read More

ইসরাইলি নৌবাহিনী এক ঘণ্টার মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ডজনখানেক নৌকাকে আটকে দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফ্লোটিলার আয়োজকরা জানান, গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর আল আরাবিয়ার। তাদের বক্তব্য অনুযায়ী, ইসরাইলি সামরিক জাহাজগুলো প্রায় ১০ মাইল দূরত্ব পর্যন্ত এগিয়ে এসেছে, যা একটি সংকটজনক মুহূর্তের ইঙ্গিত করছে। এর আগে গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন, ইসরাইলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরাইলি…

Read More

মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে দোহায় ইসরাইলের নজিরবিহীন হামলার পর এলো এই নির্বাহী আদেশ। নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, কাতারের ভূখণ্ডে যদি আবারও কেউ হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করে জবাব দেবে। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলের ওই হামলা আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছিল। এ ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল। ওই হামলার কাতারের নাগরিক নিহতের ঘটনায় গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের…

Read More

জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১। এতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ,…

Read More