Author: 24 Hours Bangla
চীনের বন্দিদশা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন এক তরুণী। নারী পাচারকারী চক্রের মাধ্যমে চীনে যাওয়ার পর সেখানকার বন্দিদশা থেকে মোবাইল ফোনে যুগান্তরের কাছে বাঁচার আকুতি জানান নীলা (ছদ্মনাম)। এছাড়া নির্যাতনের হাত থেকে রেহাই পেয়ে সম্প্রতি কৌশলে দেশে ফিরে এসেছেন হেলেনা (ছদ্মনাম)। তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে তরুণীদের। একটি প্রভাবশালী চক্র নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এমন অপকর্ম। গত ১৪ বছরে চীনে পাচার হওয়া কয়েকশ বাংলাদেশি তরুণীর অবস্থা তার মতো। দেশে ফিরে আসা হেলেনা যুগান্তরকে বলেন, ‘আমাকে এবং আমার বান্ধবীকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে চীনে পাঠিয়েছিল প্রতারক চক্র। বাংলাদেশ থেকে আরও তরুণী সেখানে নিয়ে যাব-এমন আশ্বাস…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনি মাঠে নেমে পূর্ণশক্তিতে কাজ করার আহ্বান জানান। শুক্রবার (৩ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, দ্বীনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এ সময়টিই সবচেয়ে উপযুক্ত সময়। যারা এক সময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে…
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে, তবে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। তিনি বলেন, অপারেশন সিঁদুর ১.০’ তে ধৈর্য দেখানো হয়েছে, এবার সেই সংযম আর দেখানো হবে না। এমন কিছু আমরা করবো যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কী চায় না। যদি পাকিস্তান ভৌগলিক অবস্থান ধরে রাখতে…
শাপলা নয় বরং বেগুন, বালতি, সেলাই মেশিনসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিজেদের মার্কা বাছাই করতে বললো নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয়। যা পরবর্তীকালে পরিবর্তন (শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা) করা হয়। উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) মোতাবেক প্রার্থীর প্রতীক ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা…
মালয়েশিয়ার জোহর রাজ্যে এক যৌথ অভিযানে বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার জেলার বিভিন্ন স্থানে পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও বিদেশিদের খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জেআইএম জোহরের এনফোর্সমেন্ট টিম বেলা ১১টা থেকে ‘অপ মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে এ অভিযান পরিচালনা করে। জোহর জেআইএম পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকদের মধ্যে রয়েছেন- ১৯ জন মিয়ানমার, ৬ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয়, ৫…
মানুষের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে চলে মারুফা আক্তারের (৩৫) সংসার। তার স্বামী লালন মিয়া দিনমুজুর। যখন যে কাজ পান সেই কাজই করেন। বিয়ের আট বছরে মারুফা-লালন দম্পতির ঘরে একে একে জন্ম নিয়েছে সাত সন্তান। লালন মিয়া ও স্ত্রী মারুফার নিজেদের বাড়ি বা জমি নেই। অভাবের কারণে লালনের বাবা মৃত্যুর আগে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন। সম্প্রতি অভাবের তাড়নায় তারা দুই পুত্র সন্তানকে বিক্রি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে সন্তান জন্মের ১৫ দিন পর নিজের নাড়িছেঁড়া ধনকে তুলে দিয়েছেন অন্যের হাতে। বিনিময়ে তারা পেয়েছেন ৫০ হাজার টাকা। এর আগেও আরেকটি সন্তানকে জন্মের পরই ৪৫ হাজার…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় একটি বিকল ট্রাককে আরেকটি অজ্ঞাত গাড়ির ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব (৩৫) ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা ও নিহত সাগর (২৫) রংপুরের বাসিন্দা। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ট্রাক কাঁচপুর সেতুর ওপর বিকল ছিল। ট্রাকটি অন্য একটি ট্রাকের চালকসহ দুজন মিলে সচল ট্রাকের সঙ্গে বাঁশ ও রশি দিয়ে বাঁধছিল। এ সময় ট্রাকের পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা…
গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে—স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আটককৃতদের ইসরাইলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। ট্র্যাকারের তথ্য অনুযায়ী, মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তবে উপকূল থেকে মাত্র ৯.৩ নটিক্যাল মাইল দূরে থাকতেই এর…
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে চরকিং ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। বুধবার (১ অক্টোবর) বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে উধাও হন দুজন। অভিযুক্ত রিয়াদ চরকিং ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চরবগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয়ভাবে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে নিখোঁজ গৃহবধূ ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী। তাদের চার বছরের এক সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে রিয়াদের সঙ্গে চলে গেছেন। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। প্রবাসীর…
শরণার্থী ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবিক সহায়তার কাজ করে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অধিকারকর্মী রুহি লরেন আখতার। তার সংস্থা ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) মূলত বাস্তুচ্যুত ও যুদ্ধপীড়িত মানুষের মধ্যে খাদ্য-ত্রাণ বিতরণসহ নানা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তিনি গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একজন সহযাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক পোস্টে দেখা গেছে, রুহি আখতার ফ্লোটিলায় যোগ দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভয়কে পাশ কাটিয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সারা বিশ্বের মানুষের নজর এখন এই নৌবহরের দিকে। ফিলিস্তিনের গাজার মানুষের জন্য…
