Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

AKVIS All Plugins Pack Crack only Universal Stable

সেপ্টেম্বর ১, ২০২৬

Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt

আগস্ট ৩১, ২০২৬

Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version

আগস্ট ৩১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • AKVIS All Plugins Pack Crack only Universal Stable
  • Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt
  • Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
Tuesday, September 1
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»‘অভিনব কৌশলে’ ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, গ্রেফতার ৮
জাতীয়

‘অভিনব কৌশলে’ ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, গ্রেফতার ৮

অক্টোবর ২১, ২০২৫

রাজধানীর রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে রোববার দুপুরে প্রকাশ্যে বাস থেকে এক ব্যক্তিকে নামিয়ে ডাকাতি করে ১৮ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ চক্র। মো. সুমন মিয়া নামের ওই ভুক্তভোগী তার দুবাই প্রবাসী ভাইয়ের পাঠানো স্বর্ণালংকার নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। কিন্তু তিনি রামপুরা টেলিভিশনের সামনে পৌছালে ডাকাতেরা তাকে ছিনতাইকারী বলে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে অস্ত্রের মুখে তার কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয় ডাকাতরা।

এ ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

তারা হলেন- মনির হোসেন শিমুল, শাকিল ওরফে শাকিব, রাকিবুল হাসান, আরিফ, আহসানুল্লাহ মিরাজ, শাওন মোল্লা, মনির হোসেন ও সুমন মিয়া।   

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধ হয়ে কৌশলে ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. সুমন মিয়া একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাই প্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য দুবাই থেকে মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) পাঠান। সুমন মিয়া রোববার দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার গ্রহণ করে বাসে করে বাসার উদ্দেশে রওনা হন। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে অজ্ঞাতনামা ১৮-২০ জন লোক বাস থামিয়ে তাকে ছিনতাইকারী বলে মারধর করে এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানাধীন উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।

সেখানে তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন মিয়ার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা তুলে নেয়। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে আসামিরা বাদীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। মামলার প্রেক্ষিতে সোমবার ভোর আনুমানিক ৪ টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে স্বর্ণের ২টি গলার হার ও ৯ টি আংটি) এবং নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleনির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠন হবে: সিইসি
Next Article সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, সামিরাসহ আসামি ১১

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.