Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান

জুলাই ১৪, ২০২৬

গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা
  • বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান
  • গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অর্থনীতি»আমেরিকা থেকে এলো ৫৮ হাজার টন ভুট্টা
অর্থনীতি

আমেরিকা থেকে এলো ৫৮ হাজার টন ভুট্টা

জানুয়ারি ৭, ২০২৬

দীর্ঘ ৮ বছর পর আমেরিকা থেকে আমদানি করা হলো ৫৮ হাজার মেট্রিক টন ভুট্টা। ভুট্টাবাহী জাহাজ ‘এমভি বেলটোকিও’ নামক মাদার ভেসেলটি ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে রওনা হয়ে ৩১ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। 

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের সদরঘাটের একটি জেটিতে লাইটার জাহাজ থেকে এ ভুট্টার আনুষ্ঠানিক খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

৫৮ হাজার টন ভুট্টার মধ্যে নারিশ ২৯ হাজার টন, প্যারাগন ১৯ হাজার টন এবং নাহার এগ্রো ১০ হাজার টন ভুট্টা আমদানি করেছে। এ পণ্য চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং নোয়াপাড়া বন্দরে খালাস করা হবে বলে জানা গেছে।

বুধবার কনফিডেন্স সিমেন্ট ঘাটে মার্কিন ভুট্টার এই চালানকে স্বাগত জানাতে ‘দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে এরিন কোভার্ট। তিনি আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নাহার এগ্রো গ্রুপের চেয়ারম্যান রাকিবুর রহমান টোটুল, প্যারাগন গ্রুপের গৌতম মজুমদার, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পরিচালক রফিকুল ইসলাম বাবু ও সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল এগ্রো ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ খান।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত প্রায় ৫৮ হাজার মেট্রিক টন ভুট্টা আমদানি করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এ চালান আমদানি করেছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান এসে পৌঁছেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং দুই দেশের কৃষি-বাণিজ্যিক সম্পর্কের একটি মাইলফলক। সামনে এটি আরও সম্প্রসারিত হবে।

২০১৮ সাল পর্যন্ত সাধারণত বাংলাদেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও মিয়ানমার থেকে ভুট্টা আমদানি করত।  মার্কিন দূতাবাসের প্রচেষ্টা এবং দ্রুত  লোডিং পয়েন্ট ব্যবস্থাপনার কারণে দীর্ঘ ৮ বছর পর এই বাণিজ্যিক ট্রায়াল সফল হয়েছে। আমদানিকারকরা মনে করছেন, মার্কিন ভুট্টার নিয়মিত সরবরাহ নিশ্চিত হলে পশুখাদ্যের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Article‘একজনকে নিরাপত্তা দিতে অসুবিধা হলে পুরো দলকে কিভাবে দিবে’
Next Article কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Related Posts

বুধবার বন্ধ থাকবে ব্যাংক, মিলবে না গ্রাহকসেবা

জুনe ৩০, ২০২৬

ব্যবসা শুরুতে জটিলতা কমাতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুনe ২২, ২০২৬

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মে ১৩, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.