Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»আলিয়া মাদ্রাসায় নতুন নিয়োগ নীতিতে কওমি দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত
জাতীয়

আলিয়া মাদ্রাসায় নতুন নিয়োগ নীতিতে কওমি দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

মে ৬, ২০২৬

আলিয়া মাদ্রাসার ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বুধবার (৬ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। শিগগিরই দেশের ১৩ হাজারের বেশি সহকারি মৌলভী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এতে আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ‘সহকারি মৌলভী (মুজাব্বিদ/কারি)’ পদে আবেদন করতে হলে প্রার্থীদের আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস সনদের পাশাপাশি ইলমে কেরাত বা তাহফিজুল কুরআনের সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১০ এবং ‘ইবতেদায়ি কারি’ পদে গ্রেড-১৬ নির্ধারণ করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, আলিয়া মাদ্রাসায় কুরআন শিক্ষার জন্য নতুন করে ‘ইবতেদায়ি কারি’ ও ‘সহকারি মৌলভী’ পদ সৃষ্টি করা হবে। পাশাপাশি দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ছাড়া কওমি মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিভিন্ন বোর্ডের অধীনে প্রশিক্ষণ কার্যক্রম চললেও তা আরও প্রাতিষ্ঠানিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি আলেম ও বোর্ডগুলোর উপস্থিতি বাড়ানোর পাশাপাশি মাদ্রাসাবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদিস সনদ সত্যায়নের বিষয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।

সভায় আল-হাইআতুল উলয়া ও বিভিন্ন কওমি বোর্ডের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলিয়া নতুন নিয়োগ মাদ্রাসায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপশ্চিমবঙ্গ সরকারের শপথ কবে, জানাল বিজেপি
Next Article বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.