Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»আসিয়ানে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান
জাতীয়

আসিয়ানে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান

নভেম্বর ৩, ২০২৫

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে ভূরাজনৈতিক জটিলতাই এ পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় সদ্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

সম্প্রতি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের হলরুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও প্রবাসভিত্তিক গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন।

এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে পারে। তবে ইস্ট তিমুরের মতো পূর্ণ সদস্যপদ পাওয়া কঠিন। এজন্য আসিয়ানের সব সদস্য রাষ্ট্রের সমর্থন ও আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যেহেতু এখনও সেক্টরাল ডায়ালগ পার্টনার নয়, তাই এবারের ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ সম্ভব হয়নি। তবে আমরা এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছি, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।’

মালয়েশিয়ায় শ্রমবাজার প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত মন্তব্য করা সময়োচিত নয়। তবে এ বিষয়ে ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে আমাদের মালয়েশিয়া সরকারের কাছে ব্যাখ্যা দিতে হয়। তাই শ্রমবাজার সম্পর্কিত সংবাদ যাচাই-বাছাই করে প্রচার করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও জানান, ‘বর্তমানে মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত প্রায় ১৫ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। সাংবাদিকরা প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখলে তাদের সমস্যা ও সম্ভাবনা দুটোই দৃশ্যমান হয়। এতে দূতাবাস ও প্রবাসীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়।”

প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে হাইকমিশনার বলেন, “অনেক সময় প্রবাসীরা সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেন বা মধ্যস্বত্বভোগীদের দ্বারা প্রতারিত হন। সাংবাদিকদের উচিত, এসব বিভ্রান্তি দূর করে প্রবাসীদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া।’

অনিয়মিত প্রবাসীদের বৈধতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সফরের সময় মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মালয়েশিয়া সরকারের এখতিয়ারে।”

সভায় ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সাংবাদিকরা নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আশিয়ান বাংলাদেশ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে ৩টি আর্থিক সুবিধা
Next Article চার মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রজ্ঞাপন জারি

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.