Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»উদ্ভাবনী শিক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

উদ্ভাবনী শিক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১২, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে। তাই শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এর সিনেট ভবনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধা পাচার নয়, বরং মেধা লালনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

তিনি বলেন, দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বাড়ার অন্যতম কারণ হলো একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ঘাটতি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার শিক্ষা কারিকুলামকে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে।

তারেক রহমান জানান, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানোর কাজ চলছে। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্রান্ট চালুর পরিকল্পনাও রয়েছে। এছাড়া স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব দূর করা সম্ভব নয়। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।

উচ্চশিক্ষাকে বাস্তবমুখী করতে সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরি করে এ কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষ্য, এর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই কর্মদক্ষ হয়ে উঠবেন।

প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড।” তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশ-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্পৃক্ত করার জন্য শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান।

উদ্ভাবনী প্রধানমন্ত্রী শিক্ষায় জোর দিলেন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু
Next Article বিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলের ‘মেসির’

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.