Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release

আগস্ট ৩০, ২০২৬

MS Office Compact Build LTSC

আগস্ট ৩০, ২০২৬

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
Monday, August 31
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ওয়াসিম আকরামের কবর জিয়ারতসহ ব্যস্ত কর্মসূচি
সারাদেশ

কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ওয়াসিম আকরামের কবর জিয়ারতসহ ব্যস্ত কর্মসূচি

জুনe ৬, ২০২৬

আগামী ১৪ ও ১৫ জুন দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফর সফল করতে জেলাজুড়ে চলছে সাংগঠনিক তৎপরতা, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আলোকসজ্জার কাজ। নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এক সপ্তাহ আগে কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

শুক্রবার সকালে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান। তাদের স্বাগত জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

সাফারি পার্কে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির স্থান পরিদর্শন শেষে সিনিয়র সচিব নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সফরসূচি অনুযায়ী, ১৪ জুন বেলা ১১টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভার পথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন তিনি।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে। দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ওয়াসিম আকরামের কক্সবাজার সফরে যাচ্ছেন কবর জিয়ারতসহ ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত বাবা-ছেলে
Next Article শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.