Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

জুনe ২২, ২০২৬

শুধু হালান্ড নন, নরওয়ের পুরো দলই চিন্তায় ফেলছে: সেনেগাল কোচ

জুনe ২২, ২০২৬

ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

জুনe ২২, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ
  • শুধু হালান্ড নন, নরওয়ের পুরো দলই চিন্তায় ফেলছে: সেনেগাল কোচ
  • ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
  • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ব্যবসা শুরুতে জটিলতা কমাতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
Monday, June 22
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত বাবা-ছেলে
সারাদেশ

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত বাবা-ছেলে

জুনe ৬, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা সিদ্দিক শেখ (৫৫) এবং তার ছেলে দুলু মিয়া (২০)।

নিহত সিদ্দিক শেখের ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বাবা-ছেলে মোটরসাইকেলযোগে একই উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি চর এলাকায় বাদাম উত্তোলনের উদ্দেশ্যে রওনা হন। পথে একটি রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাবা-ছেলে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রামে নিহত বাবা-ছেলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleদিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২১ জনের মৃত্যুর ঘটনায় রাঁধুনি গ্রেফতার
Next Article কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ওয়াসিম আকরামের কবর জিয়ারতসহ ব্যস্ত কর্মসূচি

Related Posts

মেহেন্দীগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

জুনe ২১, ২০২৬

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

জুনe ২১, ২০২৬

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

জুনe ২১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.