ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১২ মে) গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই যুবরাজ দাস।
এর আগে সোমবার (১১ মে) রাতে শহরের উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক (৪৮), নতুনবাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান সেন্টু (৪৪) এবং মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জজ মিয়া (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যুবরাজ দাস জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাজ্জাদ রোমন জানান, গ্রেফতার সেন্টুর বিরুদ্ধে পূর্বে একটি এবং জজ মিয়ার বিরুদ্ধে আরও নয়টি মামলা রয়েছে।

