Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»অপরাধ»চীনে নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার
অপরাধ

চীনে নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

অক্টোবর ১৬, ২০২৫

চীনে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের পাচার করে যৌনপল্লিতে বিক্রির অভিযোগে একটি মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। এই চক্রের বিরুদ্ধে গত ৩ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘চীনের বন্দিদশা থেকে তরুণীর আকুতি/ আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যুগান্তরে প্রকাশিত এই সংবাদকে আমলে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতরা হলো-চক্রের মূলহোতা আব্বাস মোল্লা, সদস্য জাহিদুল ইসলাম ওরফে বাবু, মিনার সরদার ও মোহাম্মদ রিপন শেখ। মামলা হওয়ার পর চক্রের অন্যতম হোতা সিলভিয়া দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা যায়নি। এই চক্রের সঙ্গে পাসপোর্ট অফিস, ভিসা সেন্টার এবং ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্ট অনেকেই জড়িত। জড়িতরা প্রভাবশালী হলেও তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব অধিনায়ক জানান, ভুক্তভোগী তরুণী পিরোজপুরের একটি বিউটি পার্লারে চাকরি করতেন। এ বছরের মার্চে ফেসবুকে চীনে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেখে বাবু নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে বাবুর পরামর্শে তার বোনসহ ঢাকায় আসেন। চক্রের সদস্যরা তাদের পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন করে ১৩ জুন চীনে পাঠায়। তবে সেখানে গিয়ে তাদের বিউটি পার্লারে চাকরি না দিয়ে জোরপূর্বক যৌনপল্লিতে বিক্রি করে দেয় চক্রটি। চক্রের সদস্যরা অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন চালায় পাচারকৃত বাংলাদেশি তরুণীদের। এদেরই একজন কৌশলে পালিয়ে দেশে ফিরে ৩০ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী তরুণী যুগান্তরকে বলেন, প্রতারিত হওয়ার পর দ্বারে দ্বারে ঘুরেও কারও সহযোগিতা পাচ্ছিলাম না। থানা পুলিশ শুরুতে কোনো সহযোগিতাই করেনি। একপর্যায়ে মামলা নিলেও এজাহারে ভুল তথ্য উপস্থাপন করা হয়। শুধু তাই নয়, মামলার পরপরই বিষয়টি জেনে যায় চক্রের সদস্যরা। পুলিশ আসামি ধরার পরিবর্তে তাদের কাছে তথ্য পাচার করে দেয়। এতে আমার জীবন হুমকির মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে র‌্যাব তৎপর হয়। এর পরিপ্রেক্ষিতেই চারজন আসামি গ্রেফতার করা সম্ভব হয়।

তিনি বলেন, পুলিশ তৎপর হলে চক্রের অন্যতম হোতা সিলভিয়াকে অনেক আগেই গ্রেফতার করা যেত। সে তিন দিন আগে চীনে পালিয়ে গেছে। ভিকটিমের প্রশ্ন-আসামির পাসপোর্ট যদি পুলিশের হাতে থাকে তাহলে তিনি দেশের বাইরে গেলেন কীভাবে?

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআট মাসে ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল নিয়ে চিন্তিত ট্রাম্প
Next Article বাস কাউন্টার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.