Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
সারাদেশ

টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার

মে ৬, ২০২৬

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয় থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন— নগরীর ১৮ নম্বর দক্ষিণ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ধুলু শেখ এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অব্যবহৃত মালামাল নিলামের টেন্ডার জমা দেওয়ার সময় এই দুই নেতার অনুসারীরা প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্স ছিনতাই করে ভবনের বাইরে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে পুলিশি পাহারা উপেক্ষা করে টেন্ডার বাক্সটি বাইরে নিয়ে যায়। এ সময় যুবদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বাক্সটি উদ্ধার করে।

ঘটনার পর একই দিন সন্ধ্যায় মহানগর যুবদলের পক্ষ থেকে অভিযুক্ত দুই নেতাকে শোকজ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। তবে সিসিটিভি ফুটেজে সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় জবাবের অপেক্ষা না করেই গভীর রাতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে তাদের বহিষ্কার করা হয়।

মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের সব পদ থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি তাদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও জানানো হয়েছে।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, টেন্ডার বাক্সটি দীর্ঘ সময় বাইরে থাকায় কিছু গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ারম্যান ঢাকায় থাকায় তার সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছিনতাই টেন্ডার বাক্স
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহামে আক্রান্ত শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ২৬
Next Article দক্ষিণ লেবাননে ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বৃদ্ধি

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.