দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৩ বছর বয়সী এক সেনা কর্মকর্তা যুদ্ধে আহত হওয়ার পর শনিবার (৬ জুন) মারা যান। এছাড়া ২১ বছর বয়সী এক সেনাসদস্য শুক্রবার (৫ জুন) দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে নিহত হন।
সরকারি হিসাব অনুযায়ী, লেবাননে চলমান সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের ২৯ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযানের ফলে দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সীমান্ত এলাকায় সংঘাত অব্যাহত থাকায় উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হতে পারে।

