দক্ষিণ লেবাননের হারুফ শহরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
আল জাজিরা আরবি-এর বরাতে জানা গেছে, হামলায় একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মধ্যে তিনজন প্যারামেডিকও রয়েছেন।
এর আগে একই ঘটনায় হতাহতের সংখ্যা কম বলে জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে ছয়জনে দাঁড়ায়।
স্থানীয় সূত্র অনুযায়ী, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাটি দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ হামলার বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।

