Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Microsoft 365 x64 Massgrave Frее Dow𝚗load Tоr𝚛ent

সেপ্টেম্বর ৩, ২০২৬

Office 365 Professional Plus ARM64 Latest Version Frее Dow𝚗load Tоr𝚛ent

সেপ্টেম্বর ২, ২০২৬

বাংলাদেশ জুড়ে পানিসম্পদ সংরক্ষণে নতুন অধ্যায় সূচনা করতে জেসিআই সাসটেইনেবিলিটি উইকে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর “প্রজেক্ট H2O (সিজন ৩)”-এর শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ২, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Microsoft 365 x64 Massgrave Frее Dow𝚗load Tоr𝚛ent
  • Office 365 Professional Plus ARM64 Latest Version Frее Dow𝚗load Tоr𝚛ent
  • বাংলাদেশ জুড়ে পানিসম্পদ সংরক্ষণে নতুন অধ্যায় সূচনা করতে জেসিআই সাসটেইনেবিলিটি উইকে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর “প্রজেক্ট H2O (সিজন ৩)”-এর শুভ উদ্বোধন
  • LDPlayer Android Emulator Cracked Stable FileHippo
  • AKVIS All Plugins Pack Crack only Universal Stable
Thursday, September 3
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: গ্রেফতার ৪
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: গ্রেফতার ৪

নভেম্বর ১৪, ২০২৫

চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা কর্মীরা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে দেশটির সরকার জানায়, হামলাটি আফগানিস্তান থেকেই পরিচালিত হয়েছিল।

মঙ্গলবার আদালত ভবনের বাইরে হওয়া ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ইসলামাবাদ কর্তৃপক্ষ বলছে, গ্রেফতার চারজনই টিটিপির সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্ককে প্রতিটি ধাপে পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছে আফগানিস্তানভিত্তিক উচ্চপর্যায়ের কমান্ড। এতে আরও জানানো হয়, অভিযুক্ত কমান্ডারসহ চারজন এখন হেফাজতে রয়েছে।

তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই নতুন তথ্য ও আরও গ্রেফতারের সম্ভাবনা আছে। হামলাকারীর পরিচয় হিসেবে উসমান ওরফে কারির নাম জানানো হয়েছে। তিনি পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাসিন্দা। তবে কোথায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই তথ্য জানায়নি পাকিস্তান সরকার।

বৃহস্পতিবার সিনেটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, হামলাকারী ছিলেন আফগান নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদ বড় ধরনের জঙ্গি হামলা থেকে অনেকটাই নিরাপদ ছিল। সর্বশেষ আত্মঘাতী হামলা হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে।

তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে সহিংসতা আবারও বাড়ছে। কর্মকর্তাদের দাবি, এর প্রধান কারণ আফগান ভূমিতে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো। নাকভি আরও বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের সামরিক-সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাডেট কলেজ ওয়ানায় এ সপ্তাহে হওয়া আরেকটি হামলায়ও আফগান নাগরিকরা অংশ নেয়।

এদিকে, পাকিস্তানের এসব অভিযোগে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আফগান তালেবান সরকার। তবে দুই হামলার ঘটনায় তারা ‘গভীর দুঃখ ও নিন্দা’ প্রকাশ করেছে।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে মারাত্মকভাবে অবনতি ঘটেছে। গত মাসের একটি হামলা কেন্দ্র করে সীমান্তে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে দুই দেশের মধ্যে, যেখানে জাতিসংঘের তথ্য অনুযায়ী ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বহু আফগান বেসামরিক নাগরিকও ছিলেন।

দুই দেশ নাজুক এক যুদ্ধবিরতিতে পৌঁছালেও কয়েক দফা আলোচনায় এর বিস্তারিত চূড়ান্ত করা যায়নি। উভয় পক্ষই অপর পক্ষকে দায়ী করেছে এ অচলাবস্থার জন্য। চলতি সপ্তাহের নতুন হামলাগুলো আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

বুধবার সংসদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদ হামলাকে ‘ভয়াবহ সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, আমরা শান্তি চাই। আমরা চাই, আফগানিস্তানও শান্তির অংশীদার হোক। আমাদের বিশ্বাস, পাকিস্তানের মঙ্গল মানেই তাদের (আফগানিস্তান) মঙ্গল। কিন্তু সন্ত্রাসীদের লাগামহীন হতে দেওয়া যাবে না।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঅজ্ঞাত স্থান থেকে যে বার্তা দিলেন সেই কলেজশিক্ষিকা
Next Article বিচারকের ছেলে খুন, যেভাবে সংঘটিত হয় হত্যাকাণ্ড

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.