পাবনার চাটমোহরে বজ্রাঘাতে রব্বান আলী (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রব্বান আলী ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রব্বান আলী মহেশপুর গ্রামের বিলে পাটক্ষেতে আগাছা পরিষ্কারের কাজে যান। পরে দুপুরে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।

