Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বাংলাদেশের পর ফিফায় যোগ দেওয়া এই দেশটিও খেলবে ২০২৬ বিশ্বকাপে
খেলাধুলা

বাংলাদেশের পর ফিফায় যোগ দেওয়া এই দেশটিও খেলবে ২০২৬ বিশ্বকাপে

অক্টোবর ১৫, ২০২৫

ফিফায় বাংলাদেশ যোগ দিয়েছিল সেই ১৯৭৪ সালে। কেপ ভার্দে তখনও স্বাধীনতাই লাভ করেনি। করেছে এর পরের বছর, ১৯৭৫ সালে। ফিফায় যোগ দিয়েছে আরও ১১ বছর পর। প্রায় ৬ লাখ মানুষের সেই আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি এবার খেলবে বিশ্বকাপে। সোমবার এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। 

তার ফলে একটা ছোট রেকর্ডও হয়ে গেছে তাদের। সেনেগাল উপকূলের কাছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষের এই দেশটি এখন বিশ্বকাপে জায়গা করে নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ। এর আগে আইসল্যান্ড ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়ে ছিল, যার জনসংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারের কিছু বেশি।

এই জয়ে কেপ ভার্দে আফ্রিকা অঞ্চলের ‘ডি’ গ্রুপে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে। তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের পয়েন্ট ১৯। ক্যামেরুন নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে।

কেপ ভার্দের কোচ পেদ্রো ব্রিতো বলেন, ‘আমাদের দেশের মানুষের জন্য এই আনন্দ এনে দেওয়া অসাধারণ এক অনুভূতি। এটি কেপ ভার্দের সব মানুষের জয়, বিশেষ করে তাদের, যারা আমাদের স্বাধীনতার জন্য লড়েছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সাফল্য আরও বিশেষ হয়ে উঠেছে।’

নিজেদের মাঠ প্রাইয়ায় ১৫ হাজার দর্শকের সামনে কেপ ভার্দে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ডেইলন লিভ্রামেন্তো ও উইলি সেমেডো দুই মিনিটের ব্যবধানে গোল করেন। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় স্টপিরা তৃতীয় গোলটি করেন।

কেপ ভার্দে দলে অনেক খেলোয়াড় আছেন যারা দেশের বাইরে জন্মেছেন। লিভ্রামেন্তো জন্মেছেন নেদারল্যান্ডসের রটারডামে, আর সেমেডো ফ্রান্সের প্যারিসের কাছে। তাদের মূল দলে পর্তুগাল, আয়ারল্যান্ড, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, রোমানিয়া, রাশিয়া, নেদারল্যান্ডস, তুরস্ক ও সাইপ্রাসে খেলা ফুটবলার রয়েছেন।

বাছাইপর্বের শুরুটা ভালো ছিল না কেপ ভার্দের। ঘরের মাঠে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে, তারপর ক্যামেরুনের কাছে ৪-১ গোলে হারে। কিন্তু এরপর থেকেই পাল্টে যায় চিত্র। পরের পাঁচ ম্যাচে তারা টানা জয় পায়, যার মধ্যে ছিল অ্যাঙ্গোলার মাঠে ও ক্যামেরুনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক গোলের জয়।

শেষ দুটি ম্যাচে তিন পয়েন্ট প্রয়োজন ছিল তাদের। লিবিয়ার সঙ্গে ৩-৩ ড্র করে একটি পয়েন্ট পাওয়ার পর এসওয়াতিনিকে হারিয়ে বাকিটাও পূরণ করল তারা।

২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে তারা জায়গা পায়নি, কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোচ পেদ্রো ব্রিতোর ওপর আস্থা রেখেছিল। ‘বুবিস্তা’ নামে পরিচিত ৫৫ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার ২০২০ সাল থেকে দায়িত্বে আছেন। তার অধীনে কেপ ভার্দে টানা দুইবার আফকনে খেলেছে এবং দুবারই শেষ ষোলোতে পৌঁছেছে।

বাংলাদেশের পরে ফিফায় যোগ দিয়ে দলটা এবার পৌঁছে গেছে ফুটবল বিশ্বকাপে। তবে বাংলাদেশ খানিকটা সান্ত্বনা নিতে পারে প্রতিবেশী দেশ ভারতকে দেখে। স্বাধীনতার ৭৮ বছরেও যে দেশটি এখন পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেনি!

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করা হবে: ট্রাম্প
Next Article শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ ১০ থেকে বাদ পড়ল যুক্তরাষ্ট্র

Related Posts

৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে ডিআর কঙ্গো

মে ১৯, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

মে ১৯, ২০২৬

ব্রাজিল দলে ফিরলেও নিশ্চিত নন নেইমার, মানতে হবে বিশেষ শর্ত

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.