Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চাকরির প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণ

জুন ১৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, উত্তেজনা নতুন মোড়ে

জুন ১৯, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকা বাংলাদেশি যুবক, দেশে ফেরার আকুতি

জুন ১৯, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • চাকরির প্রলোভনে মারমা নারীকে গণধর্ষণ
  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, উত্তেজনা নতুন মোড়ে
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকা বাংলাদেশি যুবক, দেশে ফেরার আকুতি
  • বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ তারকা, বড় ধাক্কায় দক্ষিণ আফ্রিকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
শুক্রবার, জুন ১৯
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»বিজেপি নেতাসহ তিনজনকে আগুনে পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক

বিজেপি নেতাসহ তিনজনকে আগুনে পুড়িয়ে হত্যা

জুন ১৮, ২০২৬

ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরও পাঁচজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে জেলার সোনহাট থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ভরত সিং, যিনি এলাকায় ‘লাল্লা সিং’ নামে পরিচিত ছিলেন। তিনি সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতিও ছিলেন। এছাড়া নিহত অপর দুজন হলেন বীরেন্দ্র সিং ও শিক্ষক নাগেন্দ্র সিং। নাগেন্দ্র সিং নিহত ভরত সিংয়ের চাচাতো ভাই বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় গুরুতর আহত মায়াঙ্ক সিং বর্তমানে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও মুখে মারাত্মক দগ্ধের চিহ্ন রয়েছে।

নিহত ভরত সিংয়ের পরিবারের দাবি, বালু উত্তোলনসংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়েছিল। পরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তদন্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের মাধ্যমে করার দাবি জানানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বালু উত্তোলন ও পরিবহন নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ভরত সিংয়ের গোষ্ঠী এবং আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, বালু পরিবহন থেকে আসা অবৈধ অর্থের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ ক্রমেই সহিংস রূপ নেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভরত সিং ও তার সহযোগীদের বহনকারী টয়োটা ফর্চুনার গাড়িটি যাত্রাপথে ঘিরে ফেলা হয়। সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে তাদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভরত সিং গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার সুরেশা চৌবে জানান, ত্রিপাঠি ও ঠাকুর গোষ্ঠীর মধ্যে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির একপর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সোনহাট থানার এসএইচও বিনোদ পাসওয়ানও জানিয়েছেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই একাধিক মামলা চলছিল। কয়েকদিন আগে মায়াঙ্ক সিং ত্রিপাঠি পরিবারের সদস্যদের ওপর হামলা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে বলেছেন, কোরিয়া জেলার ইতিহাসে এমন ভয়াবহ ঘটনা আগে ঘটেনি। অন্যদিকে সাবেক বিধায়ক গুলাব কামরো দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ঘটনাটি সরকার গুরুত্বসহকারে দেখছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

আগুনে পুড়িয়ে হত্যা বিজেপি নেতাসহ তিনজনকে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমুন্সীগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Next Article লবণবোঝাই কভার্ডভ্যানে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Related Posts

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত, উত্তেজনা নতুন মোড়ে

জুন ১৯, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ গেল ১২ জনের

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.