Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মেহেন্দীগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

জুনe ২১, ২০২৬

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

জুনe ২১, ২০২৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা

জুনe ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • মেহেন্দীগঞ্জে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
  • মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা
  • বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
  • সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ফেরাতে বিশেষ উদ্যোগ
খেলাধুলা

বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ফেরাতে বিশেষ উদ্যোগ

জুনe ৮, ২০২৬

বিশ্বকাপের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে সময়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে তিনি নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বিশেষ অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিলে অনুশীলন শুরু করেছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, অত্যাধুনিক এই ট্রেডমিল শরীরের আংশিক ওজন কমিয়ে দেয়। ফলে দৌড়ানোর সময় ইনজুরিগ্রস্ত স্থানে চাপ উল্লেখযোগ্যভাবে কম পড়ে। এতে খেলোয়াড়রা নিরাপদভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন এবং দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পান।

শনিবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশেষ ট্রেডমিলে অনুশীলন করতে দেখা গেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন ক্রীড়াবিদদের পুনর্বাসনে এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ব্রাজিলের বেশ কয়েকটি ক্লাবও তাদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থায় এই প্রযুক্তি যুক্ত করেছে।

নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি মূল্যায়নের জন্য সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করবেন চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা।

মেডিকেল টিমের অনুমোদন মিললে ধাপে ধাপে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন নেইমার। এরপর শুরু করবেন বল নিয়ে অনুশীলন, যা নির্ভর করবে তার শারীরিক উন্নতির গতির ওপর।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে তারা আশাবাদী। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ফলে নেইমারের সর্বশেষ ফিটনেস রিপোর্টের দিকে এখন নজর রয়েছে ব্রাজিল দল, সমর্থক এবং বিশ্ব ফুটবল অঙ্গনের।

বিশ্বকাপের মঞ্চে নেইমারের উপস্থিতি ব্রাজিলের শিরোপা প্রত্যাশার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তাই তার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব।

নেইমারের ফিটনেস ফেরাতে বিশেষ উদ্যোগ বিশ্বকাপের আগে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleযশোরে পারিবারিক কলহ: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
Next Article হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৪

Related Posts

জাপানের দুরন্ত জয়ে বদলে গেল ইতিহাসের হিসাব

জুনe ২১, ২০২৬

দুর্বল প্রতিপক্ষ পেরিয়ে এবার কঠিন লড়াইয়ে জার্মানি

জুনe ২০, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

জুনe ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.