Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অর্থনীতি»ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত নিয়ে ৫ বড় পরিবর্তন
অর্থনীতি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত নিয়ে ৫ বড় পরিবর্তন

অক্টোবর ১৩, ২০২৫

২০০০ সালের ‘ব্যাংক আমানত বীমা আইন’ সংশোধন করে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ আমানতকারীর ওপর এর প্রভাব পড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন নিচে তুলে ধরা হলো—

১. আমানত সুরক্ষা সীমা দ্বিগুণ হয়ে ২ লাখ টাকা

এখন থেকে প্রতি আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে, এতে ব্যাংক হিসাবের ৯৩ শতাংশই সুরক্ষার আওতায় আসবে। ফলে ছোট ও মাঝারি আমানতকারীদের জন্য এটি একটি বড় নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে।

২. দ্রুত অর্থপ্রাপ্তির নিশ্চয়তা

আগে কোনো ব্যাংক সমস্যায় পড়লে আমানতকারীদের সুরক্ষিত অর্থ পেতে ১৮০ দিন পর্যন্ত সময় লাগত। নতুন আইনে এই সময়সীমা কমে মাত্র ১৭ কার্যদিবসে নামানো হয়েছে। এর ফলে বিপদে পড়া ব্যাংকের গ্রাহকরা অনেক দ্রুত তাদের বীমাকৃত অর্থ ফেরত পাবেন।

৩. আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও আসছে আওতায়, তবে

প্রথমবারের মতো আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদেরও ডিপোজিট সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। তবে এ সুরক্ষা কার্যকর হবে ২০২৮ সালের জুলাই থেকে। ততদিন পর্যন্ত প্রায় ৪.৮ লাখ আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের ৫০ হাজার কোটি টাকার আমানত এই সুরক্ষার বাইরে থাকবে।

৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আলাদা সুরক্ষা তহবিল

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য দুটি পৃথক সুরক্ষা সুরক্ষা তহবিল গঠন করা হবে। প্রতিটি তহবিল স্বতন্ত্রভাবে পরিচালিত হবে নতুন আমানত সুরক্ষা কর্তপক্ষের তত্ত্বাবধানে, যা বাংলাদেশ ব্যাংকের অধীনে কাজ করবে। ঝুঁকিভিত্তিক অবদানের নীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ২০২৮ সালের জুলাইয়ের মধ্যে তাদের প্রদত্ত মূলধনের ০.৫ শতাংশ এই তহবিলে জমা দিতে হবে।

৫. একীভূত ব্যাংক ও আর্থিক স্থিতিশীলতায় সুরক্ষা

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংক একীভূতকরণের সময় শর্তসাপেক্ষে আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বিদ্যমান তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা ব্যবহার করা হবে পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক পুনঃমূলধনীকরণের জন্য। এছাড়া সুরক্ষা তহবিলের অর্থ শুধুমাত্র নিরাপদ সম্পদে বিনিয়োগ করা যাবে, যাতে আমানতকারীদের আস্থা বজায় থাকে।

নতুন ডিপোজিট সুরক্ষা আইন ব্যাংক খাতের স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি সাধারণ আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের সুরক্ষা কার্যকর হতে এখনো তিন বছর অপেক্ষা করতে হবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে: সাদিক কায়েম
Next Article ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে

Related Posts

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মে ১৩, ২০২৬

করের টাকা কী করেন, সরকারের কাছে প্রশ্ন বিটিএমএ সভাপতির

মে ৭, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.