Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা
জাতীয়

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকেল ৩টার পর এ ঘটনা ঘটে। হামলায় আহত হন লোকমান (৪৫) নামের ওই ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যাংকের করপোরেট শাখার সামনে অবস্থান নেয় এবং পরিকল্পিতভাবে লোকমানকে লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিকভাবে এটিকে পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাই বলে মনে করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্তদের কাছে পৌঁছেছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য কি না এবং তারা আগে থেকেই ভুক্তভোগীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক গোয়েন্দা দল কাজ করছে।

ছিনতাই ১৭ লাখ টাকা ব্যবসায়ীকে গুলি মতিঝিলে প্রকাশ্যে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিশ্বকাপ আয়োজনের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে মেক্সিকো
Next Article বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, সড়ক যোগাযোগ বন্ধ

Related Posts

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

ঈদযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা: ৪০২ জন নিহত, ১২৯৪ জন আহত

জুন ৭, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.