Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: মা-মেয়েক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬
সারাদেশ

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: মা-মেয়েক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

জুন ৯, ২০২৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মা ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চিরুনি অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। একপর্যায়ে ডাকাতদল ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।

ভুক্তভোগীদের অবস্থা আশঙ্কাজনক

পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার বোন ও ভাগ্নির ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে ডাকাতদল। বর্তমানে তার ভাগ্নির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।

পুলিশি অভিযান ও ৬ জন আটক

লোমহর্ষক এই ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে, তারা হলেন— রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তারা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

প্রশাসনের বক্তব্য

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও মা-মেয়েক ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ ঘটনায় ৬ জনকে আটকের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্তের জন্য পুলিশ টিম ঘটনাস্থলে অবস্থান করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

প্রবাসীর বাড়িতে ডাকাতি মা-মেয়েক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মাতামুহুরীতে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দাদাকে কুপিয়ে হত্যা
Next Article ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে জিদানের জোড়া হেড গোল, ইতিহাসে অনন্য রেকর্ড

Related Posts

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

জুন ১০, ২০২৬

নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

জুন ১০, ২০২৬

পাবনা মানসিক হাসপাতালে ভয়াবহ সংঘর্ষে এক রোগীর মৃত্যু

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.