Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»সিরিজ জিততে স্পিনই ভরসা
খেলাধুলা

সিরিজ জিততে স্পিনই ভরসা

অক্টোবর ২১, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচানোর সুযোগ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে নামবে।

এদিকে কাল বাংলাদেশ দল আগের ম্যাচের দুর্বলতা কাটিয়ে উঠতে অনুশীলন করেছে। আগের ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়েছিল। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার বলের গতি-টার্ন বুঝতে না পেরে আউট দ্রুত। পরে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও ভুগেছেন একই সমস্যায়। ভেতরে ঢোকা বলে পায়ের মুভমেন্টে ঘাটতি থাকায় ফেরেন তারা। 

সোমবারের অনুশীলনে ফোকাস ছিল ফুটওয়ার্ক ও রোটেশন অব স্ট্রাইক নিয়ে। সেন্টার উইকেটে দুই ঘণ্টার অনুশীলনে ব্যাটারদের বাস্তব ম্যাচ পরিস্থিতির মতো খেলিয়েছেন সিমন্স। 

লক্ষ্য ছিল টার্নিং উইকেটে কীভাবে সামনের বা পেছনের পায়ে ভর দিয়ে খেলতে হবে, সিঙ্গেল নিয়ে ইনিংস এগিয়ে নিতে হবে এবং মাঝের ওভারে কীভাবে চাপ সামলাতে হবে। এসব কৌশল অনুশীলনে বুঝিয়ে দেওয়া হয়। বল করেছেন স্পিনার নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

অনুশীলন শেষে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করানোর চেষ্টা করা হয়েছে।’ 

ক্যারিবীয়রাও বুঝতে পেরেছে স্পিনে কীভাবে খেলতে হবে। তারাও স্পিন সামলানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছেন অনুশীলনে। তারাও স্পিন-নির্ভর উইকেটে স্লো বোলারদের সাহায্যপ্রার্থী হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বিসিবি
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleরাশিয়া ইউক্রেনের ৭৮ শতাংশ জমি দখল করে নিয়েছে: ট্রাম্প
Next Article বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

Related Posts

৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে ডিআর কঙ্গো

মে ১৯, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

মে ১৯, ২০২৬

ব্রাজিল দলে ফিরলেও নিশ্চিত নন নেইমার, মানতে হবে বিশেষ শর্ত

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.