৫২ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ১৯৭৪ সালে ‘জায়ারে’ নামে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটি এবার নিজেদের বর্তমান পরিচয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত।
সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কঙ্গো। ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে দলটি এবার ‘কে’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও আত্মবিশ্বাসী আফ্রিকান এই দল।
ডিআর কঙ্গো ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড
ফরোয়ার্ড: থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বাঞ্জা, ইয়োয়ান উইসা
মিডফিল্ডার: নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গেল কাকুতা
ডিফেন্ডার: চানসেল এম্বেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা, গেদেওন কালুলু
গোলরক্ষক: লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু, মাতিউ ইপোলো

