বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

