Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬

The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version

আগস্ট ২৯, ২০২৬

Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026

আগস্ট ২৮, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
  • Assassin’s Creed Mirage Deluxe Edition Desktop
  • MS Office Enterprise E5 Super-Lite Build Updated .tо𝚛𝚛еnt
Saturday, August 29
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»স্ক্রিন থেকে সেজদায়: নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় শিশুদের ব্যতিক্রমী লড়াই, লক্ষ্য মাদকমুক্ত আগামী
সারাদেশ

স্ক্রিন থেকে সেজদায়: নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় শিশুদের ব্যতিক্রমী লড়াই, লক্ষ্য মাদকমুক্ত আগামী

মার্চ ১৭, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে মাদকমুক্ত ও সচেতন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এই প্রতিযোগিতামূলক কর্মসূচিতে মাদ্রাসা শিক্ষার্থী ব্যতীত অংশ নেয় এলাকার ১৮ বছরের নিচে স্কুল-কলেজের ৪২ জন শিশু-কিশোর শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ মার্চ) বাত যোহর কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁ মঞ্জিলখোলা জামে মসজিদে ঢাকা কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় মসজিদের ইমাম-মোয়াজ্জিন, সভাপতি- সেক্রেটারি, বিচারকবৃন্দ, প্রতিযোগী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বর্তমান সময়ে মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকের বিস্তার শিশু-কিশোরদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। সেই প্রেক্ষাপটে ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা ও শুদ্ধভাবে কোরআন শিক্ষার মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম ধাপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১০ জনকে বাছাই করা হয়। এরপর ওই ১০ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। বিজয়ী তিনজনকে পুরস্কার হিসেবে প্রদান করা হয় তিনটি বাইসাইকেল। যা তাদের শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও উৎসাহ যোগাবে বলে আশা করছেন আয়োজকরা।

উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বলেন, “আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের যদি ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার চর্চায় অভ্যস্ত করা যায়, তাহলে তারা সমাজের জন্য সম্পদে পরিণত হবে। মোবাইলের অপব্যবহার ও মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক প্রতিযোগিতা ও প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।”

স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সন্তানদের জন্য খুবই উপকারী। এতে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, প্রতিযোগিতার মনোভাব ও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাচ্ছে। আমরা চাই এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলুক।”

ছয় সদস্যবিশিষ্ট বিচারক কমিটিতে ছিলেন একজন মসজিদের ইমাম, তিনজন হাফেজ, একজন স্কুল শিক্ষক ও একজন ইঞ্জিনিয়ার। তাদের তত্ত্বাবধানে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পরিচালিত হয়।

রমজানের ৩০টি রোজা পালনের গুরুত্ব, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তারাবির নামাজ, সহি-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও কেরাত, আযান-এসব বিষয়কে প্রতিযোগিতার আওতায় আনা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের ধর্মীয় জ্ঞান ও অনুশীলনের মান যাচাই করা হয়।

বিচারক কমিটির প্রধান বালীগাঁও মঞ্জিলখোলা জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবির বলেন, “শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক চর্চা তাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ তাদের মনোযোগকে ভালো কাজে নিবদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রথম তিনজন বিজয়ীর পাশাপাশি আরও সাতজনকে উপহার হিসেবে ‘এক নজরে আল-কোরআন’ বই প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের মধ্যেও বিভিন্ন ধরনের ইসলামিক বই বিতরণ করা হয়, যাতে তারা নিয়মিত পড়াশোনা ও ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হতে পারে।

প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা খুব আনন্দিত। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমরা পড়াশোনার পাশাপাশি ধর্মীয় অনুশীলন চালিয়ে যেতে চাই এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে চাই।”

আয়োজক ও এলাকাবাসীর প্রত্যাশা-এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতা জাগ্রত করবে। একই সঙ্গে মোবাইলের অপব্যবহার ও মাদক থেকে দূরে রেখে একটি সচেতন, মেধাবী ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাজ পরিবর্তনের সূচনা হয় ছোট ছোট উদ্যোগ থেকেই-আর এই ব্যতিক্রমধর্মী আয়োজন যেন সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ধর্মীয় শিক্ষা মাদকমুক্ত
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঋণের টাকা আদায়ে যুবককে অপহরণ, নির্যাতন শেষে হত্যা: পোড়া লাশ উদ্ধার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬
Next Article কালীগঞ্জে ভিন্নধর্মী উদ্যোগ: গাভী, অটোরিকশা ও সেলাই মেশিনে বদলাচ্ছে দরিদ্র পরিবারের ভাগ্য

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.