Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬

The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version

আগস্ট ২৯, ২০২৬

Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026

আগস্ট ২৮, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
  • Assassin’s Creed Mirage Deluxe Edition Desktop
  • MS Office Enterprise E5 Super-Lite Build Updated .tо𝚛𝚛еnt
Saturday, August 29
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»অপরাধ»ঋণের টাকা আদায়ে যুবককে অপহরণ, নির্যাতন শেষে হত্যা: পোড়া লাশ উদ্ধার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬
অপরাধ

ঋণের টাকা আদায়ে যুবককে অপহরণ, নির্যাতন শেষে হত্যা: পোড়া লাশ উদ্ধার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

মার্চ ১৭, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সুদের টাকার চাপকে কেন্দ্র করে এক তরুণ মাছ বিক্রেতাকে অপহরণ, নির্মম নির্যাতন এবং পরে হত্যা করার ভয়াবহ ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর অপরাধীরা মরদেহ গুমের উদ্দেশ্যে জঙ্গলে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়, যাতে পরিচয় শনাক্ত করা না যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত আতিকুল ইসলাম (১৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ভাড়া থেকে ফেরি করে মাছ বিক্রি করতেন।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার একটি জঙ্গল থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় পোড়া কাপড় প্যাঁচানো এবং শরীরে বিশেষ দাগ থাকায় ঘটনাটি সন্দেহজনক মনে হয়। পরে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হলেও পরিচয় শনাক্ত না হওয়ায় সেটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্তে নামে পুলিশ একটি বিশেষ দল গঠন করে। প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, স্থানীয় একটি সমিতি থেকে আতিকুল নিজের ও পরিবারের সদস্যদের নামে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে সুদের টাকা পরিশোধ করলেও মূল টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্তরা। একপর্যায়ে আতিকুল আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করে অভিযুক্তরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। শ্রীপুরের মুলাইদ এলাকায় একটি বাড়িতে আটকে রেখে কয়েকদিন ধরে নির্যাতন করা হয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহ একটি বস্তায় ভরে টেংরা এলাকার জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং আলামত নষ্ট করতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

নিহতের মা ফজিলা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার পর বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। বরং টাকা দিলে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। পরে একটি পোড়া মরদেহের ছবি দেখে সন্দেহ হলে তিনি পুলিশকে জানান, যার সূত্র ধরেই মূল রহস্য উদ্ঘাটিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

গ্রেপ্তার হত্যা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশবে কদরের বিশেষ দোয়া
Next Article স্ক্রিন থেকে সেজদায়: নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় শিশুদের ব্যতিক্রমী লড়াই, লক্ষ্য মাদকমুক্ত আগামী

Related Posts

আদালতে বোনের বদলে বোন হাজির, ৩ দিনের রিমান্ডে নারী

মে ১৮, ২০২৬

মানবতার আড়ালে হরিলুট: ঢাকা আহছানিয়া মিশন কি লুটেরাদের অভয়ারণ্য?

মে ১০, ২০২৬

বিদেশিদের হয়রানির অভিযোগে দুই টিকটকার গ্রেপ্তার

মে ১০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.