Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»গরুর হাটে ‘নেতানিয়াহু’ নামের মহিষ, দেখতে ভিড় মানুষের!
সারাদেশ

গরুর হাটে ‘নেতানিয়াহু’ নামের মহিষ, দেখতে ভিড় মানুষের!

মে ১৪, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্ম-এ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ‘নেতানিয়াহু’ নামের একটি অ্যালবিনো মহিষ। গোলাপি রঙের এ মহিষটির ওজন ৭৬০ কেজির বেশি। অদ্ভুত আচরণ ও আক্রমণাত্মক স্বভাবের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর খামারটিতে ভিড় করছেন দর্শনার্থী ও উৎসুক মানুষজন। অনেকেই দাবি করছেন, মহিষটির চোখ ও চুলের গঠনের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু-এর চেহারার কিছুটা মিল রয়েছে।

মহিষটি দেখতে আসা দর্শনার্থী রফিক মিয়া বলেন, “ফেসবুকে ‘নেতানিয়াহু’ নাম শুনে দেখতে এসেছি। মহিষটির আচরণে যুদ্ধ যুদ্ধ ভাব আছে। খুব ক্ষ্যাপাটে স্বভাবের, সবাইকে গুঁতো দিতে চায়।”

আরেক দর্শনার্থী রবিউল ইসলাম বলেন, “খামারিরা খাবার দিতে গেলেও সে গুঁতো দিতে আসে। সব সময় শিং নাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে। কাউকে সহজে কাছে ঘেঁষতে দেয় না।”

খামারের কর্মী আল আমিন জানান, মহিষটির স্বভাব বেশ দুরন্ত। তিনি বলেন, “ওকে খাবার দিতে গেলেও গুঁতো দেয়, ফোঁস ফোঁস করে। চুল ও চোখের গঠনও অনেকটা নেতানিয়াহুর মতো।”

নামকরণের বিষয়ে খামারের ব্যবস্থাপক মেহেদি বলেন, “চুলের মাঝের সিঁথির ভাঁজ, চোখের আকৃতি ও উগ্র মেজাজের কারণে এ মহিষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। ছোট থেকে বড় করা রাখালদেরও গুঁতো দিতে তেড়ে আসে।”

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির খাবারের তালিকায় রয়েছে ঘাস, ভুষিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার। দিনে দুইবার গোসল করানো হয় তাকে। তবে সব সময় মেজাজ গরম থাকায় কর্মীরা সতর্কতার সঙ্গে এর পরিচর্যা করেন।

দাম প্রসঙ্গে ব্যবস্থাপক মেহেদি জানান, লাইভওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটির মূল্য নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে ‘নেতানিয়াহু’র দাম রাখা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই।

খামার সূত্রে জানা গেছে, এবার কুরবানিকে সামনে রেখে খামারটিতে তিন শতাধিক গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ পশুই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এ বছর নারায়ণগঞ্জ জেলায় কুরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে মোট ১ লাখ ১৩ হাজার কুরবানিযোগ্য প্রাণী প্রস্তুত রয়েছে। ফলে জেলায় প্রায় ১০ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

’ নামের মহিষ গরুর হাটে দেখতে ভিড় মানুষের নেতানিয়াহু
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঝড়ের মধ্যে নৌকা থেকে পড়ে অষ্টগ্রামে এক যুবক নিখোঁজ
Next Article ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা ২৬ সদস্যের দল

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.