Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»দেশীয় গরুর সমাহারে জমজমাট নরসিংদীর হাট
সারাদেশ

দেশীয় গরুর সমাহারে জমজমাট নরসিংদীর হাট

মে ১৮, ২০২৬

নরসিংদীর খামার ও হাটগুলোতে এখন দেশীয় জাতের গরুর ব্যাপক সরবরাহ দেখা যাচ্ছে। শাহীওয়াল, সিন্ধি, দেশাল, ফ্রিজিয়ান, ক্রস ও ব্রাহমা জাতের গরুতে খামারগুলো প্রায় পূর্ণ। পাশাপাশি অনলাইন ও খামার পর্যায়ে কেজি দরে লাইভ ওয়েট (ওজন অনুযায়ী) বিক্রিও শুরু হয়েছে।

বর্তমানে গরুর দাম গড়ে কেজিপ্রতি প্রায় ৬৫০ টাকা ধরা হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ক্রেতারা পছন্দের পশু বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

খামারিরা জানান, ভারতীয় গরুর প্রবেশ না থাকলে এ বছর তারা ভালো মুনাফা আশা করছেন।

জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার ছয়টি উপজেলায় খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার নরসিংদীতে মোট ৮৫ হাজার ৯০৫টি গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে স্থানীয় চাহিদা প্রায় ৭৮ হাজার ৬৪৫টি। ফলে অতিরিক্ত প্রায় ৭ হাজারের বেশি পশু পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করা সম্ভব হবে।

খামারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত গরুর পরিচর্যা, খাদ্য সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। অনেক কৃষকও পারিবারিকভাবে পশু লালন-পালন করে কোরবানির মৌসুমে বিক্রির জন্য প্রস্তুত করছেন।

খামার সংশ্লিষ্টরা জানান, লাইভ ওয়েট পদ্ধতিতে ক্রেতারা গরুর ওজন অনুযায়ী সরাসরি দাম পরিশোধ করতে পারছেন, ফলে প্রতারণার ঝুঁকি কমছে এবং কেনাকাটা সহজ হচ্ছে। অনেক ক্ষেত্রে খামার থেকেই ক্রেতার বাড়িতে গরু পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

নরসিংদীর বিভিন্ন খামারে বর্তমানে ৩৫০ কেজি থেকে ১ হাজার ২০০ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের গরু রয়েছে। তবে খাদ্য, শ্রম ও বিদ্যুৎ খরচ বৃদ্ধির কারণে লাভ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে খামারিদের মধ্যে।

হাম্বা ফার্মের ম্যানেজার ফারুক ইসলাম বলেন, এ বছর প্রায় ৬০ শতাংশ গরু ইতোমধ্যে বিক্রি হয়েছে এবং বাকিগুলো দ্রুত বিক্রির আশা করছেন তারা।

গ্রিন এগ্রো ফার্মের চেয়ারম্যান আহসান শিকদার জানান, তাদের খামারে ২০০টি গরু প্রস্তুত রয়েছে এবং কেজি অনুযায়ী ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ক্রেতারা খামারে এসে পছন্দ করে গরু কিনছেন এবং ঈদের আগে ডেলিভারি দেওয়া হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, নিরাপদ ও দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও তদারকি করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

জমজমাট নরসিংদীর হাট দেশীয় গরুর সমাহারে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleনাটোরে পরকীয়ার ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
Next Article অপচিকিৎসায় গর্ভের সন্তান মৃত্যু ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.