Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
  • পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
  • ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ
  • নবাবগঞ্জে একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সরকারি কর্মকর্তা ও স্থানীয় সূত্রগুলো। নিহতদের মধ্যে ১১ শিশু, এক নারী এবং এক বৃদ্ধ রয়েছেন বলে দাবি করেছে আফগান সরকার।

গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও মঙ্গলবার (১০ জুন) রাতে নতুন করে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তিনি জানান, কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক মানুষের বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তার দাবি অনুযায়ী, এসব হামলায় ১১ শিশু, এক নারী এবং এক বৃদ্ধ নিহত হয়েছেন।

খোস্ত প্রদেশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, স্পেরা জেলায় একটি বসতবাড়িতে হামলা চালানো হলে সেখানে ৯ জন নিহত এবং ১০ জন আহত হন।

এদিকে, প্রতিবেশী পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক আরেকটি হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য অনুযায়ী, একটি বাড়ি লক্ষ্য করে চালানো ওই হামলায় নিহত তিনজনই শিশু।

হামলার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, আফগানিস্তানে পরিচালিত অভিযানে কেবল পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয় এবং বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয় না।

বিশ্লেষকদের মতে, এই হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল। এরপর কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে সহিংসতা শুরু হয়েছে।

এর আগে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। কান্দাহারেই তালেবানের সর্বোচ্চ নেতার অবস্থান বলে জানা যায়।

গত মাসে প্রকাশিত জাতিসংঘ-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাতের ফলে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৯৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তান-এর সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আফগান সরকারের ওপর চাপ দিয়ে আসছে।

অন্যদিকে, আফগান কর্মকর্তাদের অভিযোগ, পাকিস্তান নিজেই বিভিন্ন শত্রু গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। সীমান্তে সহিংসতা বৃদ্ধির কারণে গত অক্টোবর থেকে দুই দেশের সীমান্ত বেশির ভাগ সময় বন্ধ রয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

আফগানিস্তানে ১২ জনের মৃত্যু পাকিস্তানি বিমান হামলায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleদক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি
Next Article সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Related Posts

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ

জুন ৯, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.