Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

জুন ২০, ২০২৬

আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬

জুন ২০, ২০২৬

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা

জুন ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক
  • আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬
  • লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২২, অনিশ্চয়তায় শান্তি আলোচনা
  • চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ
  • হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
শনিবার, জুন ২০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
জাতীয়

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

জুন ২০, ২০২৬

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতে এ খাতে বিশ্বনেতৃত্ব প্রতিষ্ঠায় গবেষণা ও উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইসিটিএসই-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত রয়েছেন, যাদের বড় অংশই নারী।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের ওপর এখনো নির্ভরশীল। চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন পথ খুঁজে বের করতে হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, ডিজিটালাইজেশন বা এআই কর্মসংস্থান কমাবে না, বরং পণ্যের গুণগত মান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন এবং বৈশ্বিক বিপণনে নতুন সম্ভাবনা তৈরি করবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশবান্ধব গ্রিন টেক্সটাইল এবং রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে পলিথিনের পরিবর্তে পচনশীল পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

প্রাচীন ঢাকার বিখ্যাত মসলিন কাপড়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞানের সহায়তায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

বুটেক্সের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৬ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন।

ও গবেষণার বিকল্প নেই নেতৃত্ব দিতে উদ্ভাবন বৈশ্বিক টেক্সটাইল বাজারে শিক্ষামন্ত্রী
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশ্যামনগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত আরও একজন
Next Article দুর্বল প্রতিপক্ষ পেরিয়ে এবার কঠিন লড়াইয়ে জার্মানি

Related Posts

প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

জুন ২০, ২০২৬

আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ আহত ৬

জুন ২০, ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা হারুন আল রশিদ

জুন ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.