Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

পেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি

জুনe ২৬, ২০২৬

Microsoft MS Office 64 bit [P2P] MAS Active Script

জুনe ২৬, ২০২৬

প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-ভাবি গ্রেপ্তার

জুনe ২৬, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • পেকুয়ায় অস্ত্রের মহড়ার সময় আটক ২, উদ্ধার বন্দুক-গুলি
  • Microsoft MS Office 64 bit [P2P] MAS Active Script
  • প্রেম করে বিয়ে করায় অন্তঃসত্ত্বা তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ভাই-ভাবি গ্রেপ্তার
  • শিক্ষার্থীকে শাসন করতেই স্কুলে হামলা, শিক্ষিকা আহত
  • ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের
Friday, June 26
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুনe ২৬, ২০২৬

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকের অপব্যবহার ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়; বরং সমাজের সকলের অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

তিনি আরও বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তারা তরুণদের লক্ষ্যবস্তু করছে। এ বাস্তবতায় মাদকের অপব্যবহার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ নীতির আওতায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে উৎপাদনও স্বাভাবিকভাবে কমে আসবে। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিলবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি এসব সেবার মানোন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleনোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, আ.লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ
Next Article জলহস্তীর মুখ থেকে জীবিত ফিরল ২ বছরের শিশু

Related Posts

দেশে আরও ৪ শিশুর মৃত্যু, হামের উপসর্গে মোট প্রাণহানি ৭০২

জুনe ২৬, ২০২৬

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনe ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন না করতে বিএনপির নির্দেশ

জুনe ২৬, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.