Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬

ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব
  • ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
  • ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ
  • ২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»শেষ ষোলোতেই বিদায়: যে ৪ কারণে স্বপ্নভঙ্গ ব্রাজিলের
খেলাধুলা

শেষ ষোলোতেই বিদায়: যে ৪ কারণে স্বপ্নভঙ্গ ব্রাজিলের

জুলাই ৬, ২০২৬

মিশন ‘হেক্সা’ পূরণের স্বপ্ন নিয়েই বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল প্রত্যাশার চেয়েও অনেক আগেই। নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিশ্লেষণ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, ব্রাজিলের বিদায়ের পেছনে স্পষ্ট হয়ে উঠেছে চারটি বড় কারণ।

প্রথমত, ব্যর্থ হয়েছে কার্লো আনচেলত্তির কৌশল। ইতালিয়ান এই কোচের অধীনে ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে সেই পরিকল্পনার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। আক্রমণে কিছু সুযোগ তৈরি হলেও দলগত সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো, ব্যক্তিগত নৈপুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং ছন্দহীন আক্রমণভাগ পুরো ম্যাচজুড়েই ভুগিয়েছে ব্রাজিলকে। যোগ করা সময়ে নেইমারের গোল শুধু ব্যবধান কমিয়েছে, হার ঠেকাতে পারেনি।

দ্বিতীয় বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসকে। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ডের দারুণ সেভে সেই সুযোগ নষ্ট হয়। নকআউট ম্যাচে এমন সুযোগ হাতছাড়া অনেক সময় পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে সেই পেনাল্টিকেই বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তৃতীয়ত, সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। সেই সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। এছাড়া রাফিনহার অনুপস্থিতি এবং একের পর এক সুযোগ নষ্টের মহড়াও বড় ধাক্কা হয়ে দাঁড়ায় ব্রাজিলের জন্য।

সবশেষে ব্রাজিলের বিদায়ের সবচেয়ে বড় কারণ হয়ে ওঠেন আর্লিং হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার একাই যেন ধ্বংস করে দিয়েছেন সেলেসাওদের স্বপ্ন। ৭৮তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেওয়ার পর ৮৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিশ্চিত করেন ব্রাজিলের বিদায়। জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা সাতটিতে নিয়ে যান হালান্ড। এর ফলে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

যে ৪ কারণে স্বপ্নভঙ্গ ব্রাজিলের শেষ ষোলোতেই বিদায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleখামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি তুলল ইরানিরা
Next Article স্ত্রীকে হত্যা করে উঠানে লাশ পুঁতে রাখলেন স্বামী

Related Posts

ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে

জুলাই ১৪, ২০২৬

২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপের ভিএআর তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.