Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release

আগস্ট ৩০, ২০২৬

MS Office Compact Build LTSC

আগস্ট ৩০, ২০২৬

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
Monday, August 31
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অর্থনীতি»পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধিই লক্ষ্য
অর্থনীতি

পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধিই লক্ষ্য

অক্টোবর ৩, ২০২৫

লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্য মজুতের অপতৎপরতা আবারও শুরু হয়েছে। অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়ানোর হীন উদ্দেশ্য থেকেই এই কাজটি করে থাকেন বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। বিশেষ করে চাহিদাকে পুঁজি করে রমজানের আগে এই পথ অবলম্বন করেন তারা। এবার আগেভাগেই এমন অপতৎপরতা শুরু হয়েছে। এ কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগর ও কর্ণফুলীতে লাইটার জাহাজে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৭ হাজার টন গম নিয়ে ১৫ দিন ধরে বসে থাকা ৬টি লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব জাহাজকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, ‘কোনো লাইটার জাহাজ অহেতুক বসে আছে কিনা, বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা এসব দেখভালের জন্য চবক মাঝেমধ্যেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান টিম পাঠায় বহির্নোঙরসহ বন্দরের আওতাধীন সাগর ও নদী এলাকায়। বৃহস্পতিবারের অভিযানটিও রুটিন ওয়ার্ক হিসাবে পরিচালিত হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতেও অনেক সময় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বাজারে কোনো আমদানি পণ্যের দাম পড়ে গেলে দাম না ওঠা পর্যন্ত সেই পণ্যটি মজুত করে রাখা হয়। আবার বিদেশের বাজারে পণ্যের বুকিং রেট বা রপ্তানিমূল্যে কমলেও পণ্য মজুত করা হয়। সাধারণত আমদানিকারকরা নিজস্ব গুদাম কিংবা ভাড়ায় পরিচালিত বিভিন্ন গুদামে পণ্য মজুত করেন। কিন্তু গত কয়েক বছর আগে থেকে লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানিয়ে পণ্য মজুতের প্রথা চালু হয়। ভাড়ার গুদামে দিনের পর দিন পণ্য মজুত করে রাখায় যে খরচ হয় সে হিসাবে লাইটার জাহাজে পণ্য মজুতে খরচ কম পড়ে। তাছাড়া খালাসের পর গুদামে পণ্য মজুত করলে তার হিসাব সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধির হাতে থাকে। এতে চাহিদা অনুযায়ী পণ্য আছে কিনা তা জানা যায়। কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ থাকে না। পক্ষান্তরে লাইটারে পণ্য মজুত করলে তার হিসাব খুব সহজে বের করা যায় না। গম, চাল, ডাল, তেল, চিনি, সরিষাসহ বিভিন্ন ভোগ্যপণ্যের ক্ষেত্রে মজুতের প্রবণতা বেশি দেখা যায়। 

বিদেশ থেকে সমুদ্রপথে মাদার ভেসেল বা বড় আকারের জাহাজে করে পণ্য আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসব পণ্য খালাস করা হয় লাইটার বা ছোট জাহাজে। এসব জাহাজ নদীপথের অন্তত ৩৮টি রুটে পণ্য পরিবহণ করে থাকে। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ২ হাজার লাইটার জাহাজ নদীপথে পণ্য পরিবহণে নিয়োজিত রয়েছে। সড়কপথে পণ্য পরিবহণ ব্যয় বেশি হওয়ার কারণে নদীপথকেই আমদানিকারকরা বেছে নেন। একটি ট্রাকে যেখানে ১০ টন থেকে ১৩ টন পণ্য পরিবহণ করা যায়; সেখানে একটি লাইটার জাহাজে ১ হাজার টন থেকে সর্বোচ্চ ৫ হাজার টন পর্যন্ত পণ্য পরিবহণ করা। এতে পরিবহণ খরচ সাশ্রয় হয়। 

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, একেকটি জাহাজকে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু দেখা গেছে, লাইটার জাহাজগুলো পণ্য বোঝাই করে অনেক সময় ৩ দিনের স্থলে ১৫-২০ দিন কিংবা তারও বেশি সময় নদী-সাগরে ভাসতে থাকে। এর কারণ খুঁজতে গিয়েই লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসাবে ব্যবহারের অভিনব তথ্য উদঘাটন হয়। যেটি চালু হয়েছে ৫-৭ বছর আগে থেকেই। 

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন যুগান্তরকে বলেন, ‘এক মাসের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে রাশিয়া ও কানাডা থেকে আমদানি করা গমের দাম প্রতিমনে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে গেছে। কানাডা থেকে আমদানি করা গম বর্তমানে প্রতিমন ১ হাজার ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে রাশিয়া থেকে আমদানি করা গম বিক্রি হচ্ছে ১ হাজার ৩৭০ টাকায়। এ ক্ষেত্রে অনেক সময় তারা লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার করেন বলে তারাও জানতে পেরেছেন। 

বৃহস্পতিবার চবক যে অভিযানটি পরিচালনা করেছে সেটি ‘ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে বিশেষ অভিযান’ বলেই উল্লেখ করা হয়েছে। ওই অভিযানে দেখা যায়, নির্ধারিত তিন দিনের পরিবর্তে গাজীপুর লজিস্টিকস অ্যান্ড শিপিংয়ের মালিকানাধীন উম্মে কুলসুম নামে ছয়টি জাহাজ অতিরিক্ত ১২ দিন অবস্থান করছে-যেখানে ছিল প্রায় ৭ হাজার টন গম। অতিরিক্ত সময় ধরে অবস্থান করার কারণ হিসাবে পণ্যমূল্য বাড়ানোর একটা অশুভ প্রচেষ্টা বলে মনে করছে বন্দরের অভিযান টিম। এছাড়া নির্দেশনা উপেক্ষা করে সাগরে অবস্থান করায় ছয় জাহাজের পাশাপাশি লাইসেন্স, ফিটনেস ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় আরও বেশ কয়েকটি জাহাজকেও জরিমানা করা হয় বলে সূত্র জানিয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঅর্ধলাখ কোটি টাকার জাল নোট বিক্রেতার হাতে
Next Article ‘বান্ধবীসহ আমাকে ১ কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে’

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.