মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলের খেলা চলছে। পাকিস্তান ক্রিকেট দল ব্যাট হাতে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৫৭ রান। ৭৮ ও ২৩ রানে অপরাজিত আছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।
অভিষেক টেস্টেই দারুণ শুরু করেছেন আজান আওয়াইস। ফিফটি তুলে নিয়ে এখন সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি। অন্য প্রান্তে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন আব্দুল্লাহ ফজল।
এর আগে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে ১০৬ রান যোগ করেন আজান ও ইমাম উল হক। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে আউট হন ইমাম উল হক।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৯ রানের জন্য শতক মিস করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। এছাড়া ৭১ রান করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

