Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কী এখনও আমরা জানি না: আসিফ মাহমুদ
জাতীয়

নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কী এখনও আমরা জানি না: আসিফ মাহমুদ

নভেম্বর ৭, ২০২৫

২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ নিয়ে যে আলোচনাটি চলমান, সেটি আসলে এখনও স্পষ্ট কোনো রূপ পায়নি বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।

আসিফ বলেন, ‌“খুব জনপ্রিয় একটা শব্দ ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’। কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কী জিনিস। কেউ যদি পপুলিস্ট (লোকপ্রিয়) কর্মকাণ্ড করে, সেটাই কি নতুন বন্দোবস্ত? এর রূপরেখা কী? কোনো লিখিত রূপ কি আছে? যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন, তারা কি এটা দিতে পেরেছেন?

তিনি আরও বলেন, ‘আমিও আমার বর্তমান দায়িত্ব থেকে সরে গেলে রাজনীতিতে আসতে চাই। কিন্তু আমাকে যদি কেউ একটা লিফলেট বা নথি না দিতে পারে যে ‘এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত’, তাহলে আমি কোন ভিত্তিতে নতুন বন্দোবস্তের দিকে যাব? সেটাই তো পরিষ্কার নয়।’

তিনি বলেন, “কিছু পপুলিস্ট কার্যক্রম দিয়ে নতুন বন্দোবস্ত তৈরি হয় না। আমাদের যে প্রজন্মের মধ্যে এখনও কিছু প্রশ্ন, কিছু অনুসন্ধিৎসা আছে- তাদের জন্য এই প্রশ্নের উত্তর পরিষ্কার করা জরুরি।

উপদেষ্টা  আগামী নির্বাচনেও কালোটাকার দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়। এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে, তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার।…সে জন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, নির্বাচন কী করব, না করব না। করলে কীভাবে করব। মানুষ টাকা ছাড়া ভোট দেবে কিনা।’

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা পরিষদে তাঁর সহকর্মী আরেকজন সমম্বয়ক নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নিয়ে রাজনীতিতে নামলেও আসিফ মাহমুদ এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি শুধু বলেছেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আসিফ মাহমুদের জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, তার মূল প্রেক্ষাপট ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যায়। স্বাধীনতার পর রাষ্ট্র গঠনে ব্যর্থতা, দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতি থেকে সে সময়ের বিপ্লবের জন্ম হয়েছিল। ২০২৪ সালেও একই বাস্তবতা ফিরে এসেছে।’  

তিনি বলেন, ‘আমরা হয়তো বিপ্লব করেছি, কিন্তু অগ্রগতি কতটুকু হয়েছে তা পর্যালোচনা করার মতো সময় এখনও আসেনি। রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর সূচনাটা আসলে ১৯৭৫ সালের পর হয়েছে, তখনই বাংলাদেশের জাতীয় দৃষ্টিভঙ্গি তৈরি হয়।’

এই আলোচনায় অংশ নিয়ে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সে সময়ে নেতৃত্বে থাকা তরুণেরা কতগুলো ভুল করেছে। সেই ভুল তরুণেরা এখনও চাইলে সংশোধন করতে পারে। তবে তার জন্য বেশি সময় নেই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান, অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল বক্তব্য দেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণঅভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleগাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা-আলোচনা সভা
Next Article মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে ২ নতুন মুখ

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.