ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। একইসঙ্গে জানানো হয়, আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বিআরটিসি আরও জানিয়েছে, ঈদ স্পেশাল সার্ভিসের বাসগুলো ২৩ মে থেকে সারাদেশে চলাচল শুরু করবে, যা ঈদযাত্রাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করবে।

