রাজধানীর মুগদা থানা এলাকার মান্ডায় একটি বাসার বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অর্ধগলিত ও খণ্ডিত এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মান্ডা এলাকা-র আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার বেজমেন্ট থেকে পচাগলা অবস্থায় পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি সাত টুকরো করা ছিল এবং দেহের খণ্ডিত অংশগুলো আলাদা আলাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

